Home খেলাধুলা বিপিএল শুরু হলেও কোনো টাকা পাননি বিজয়রা

বিপিএল শুরু হলেও কোনো টাকা পাননি বিজয়রা

66


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে। দেশের ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী, খেলা শুরুর আগেই পরিশোধ করতে হবে ক্রিকেটারদের পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ অর্থ। এরপর টুর্নামেন্ট চলাকালে পঁচিশ শতাংশ এবং শেষ হওয়ার পর দিয়ে দিতে হয় বাকি পঁচিশ শতাংশ অর্থ। তবে উদ্বোধনী ম্যাচ হয়ে গেলেও পারিশ্রমিকের কোনো অংশ পাননি ক্রিকেটাররা। এমনটি জানিয়েছেন রাজশাহী অধিনায়ক আনামুল হক বিজয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বিপিএলে কোনো দলই আসলে অগ্রিম পারিশ্রমিকের নিয়ম মানেনি। অর্থাৎ শুরুর আগে কোনো টাকা পায়নি ক্রিকেটাররা।

বরিশালের কাছে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘আমরা এখনও পারিশ্রমিক পাইনি। কেউই পায়নি। মাত্র শুরু হয়েছে বিপিএল। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।’