স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিনে দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে।
আজ সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানে দুই ওপেনার স্টেভেন টেইলর ও অ্যালেক্স হেলসকে হারায় ঢাকা। তবে এরপর সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভালো সংগ্রহ তোলে। সাইফ ৩৩ বলে ২টি চার ও সমান ছক্কায় ৪০ রান করেন। সর্বোচ্চ ৩৮ বলে ৮টি চারে ৪৯ রান করেন ইফতিখার। তারা দুজনেই আলাউদ্দিন বাবুর শিকার হন।
শেষ দিকে ঝড় তোলেন খুশদিল ও সোহান। পাকিস্তানি ব্যাটার খুশদিল ২৩ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর মুকিদুল ইসলামের বলে আউট হওয়া অধিনায়ক সোহান ১১ বলে ৬টি চারে ২৫ রান করেন।
ঢাকার বোলারদের মধ্যে ৩টি উইকেট পান বাবু। আর মুকিদুল ইসলাম ২টি উইকেট দখল করেন।










































