।। খবর বিজ্ঞপ্তি।।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না করায় আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন। বৃহষ্পতিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জি এম রফিকুল ইসলামের নিকট পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ১৯ডিসেম্বর’২৪ইং তারিখ শ্রম অধিদপ্তর খুলনার ৪০. ২০. ০০০০, ১০৩, ৩৪, ২১০৮ (২য় খন্ড) ১২/১৯৭৪ নং স্মারক অনুযায়ী ও শ্রম ৯২/২০১৪ এর ২২/১২/২০২০ এবং আপীল নং ০৬/২০২১ মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনাল নং ০৬/২০২১ তারিখ ১৯/১/২০২১ এর আদেশ প্রাপ্ত হয়েছি।
এছাড়া ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জলের অভিযোগের প্রেক্ষিতে ২২/১২/২০২৪ তারিখের মেট্রোপলিটন সাংবাদিক ইউনয়ন, খুলনার নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না করায় আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় আমি আদালত এবং শ্রম দপ্তরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
উল্লেখ্য গত ০২ ডিসেম্বর’২৪ইং তারিখ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৬ডিসেম্বর’২৪ইং তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭ ডিসেম্বর’২৪ইং তারিখ ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি হয়। ৮ ডিসম্বর’২৪ তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৯ ডিসেম্বর’২৪ইং তারিখ থেকে ১২ডিসেম্বর’২৪ইং তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র বিলি করা হয়। ১৩ ডিসেম্বর’২৪ইং তারিখ মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। ১৪ ডিসেম্বর’২৪ইং তারিখ মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন হয়। ১৫ ডিসেম্বর’২৪ইং তারিখ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১৬ ডিসেম্বর’২৪ইং তারিখ খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি হয়। ১৭ ডিসেম্বর’২৪ইং তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ছিলো। ১৮ ডিসেম্বর’২৪ইং তারিখ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে ছয়টি পদে ১৩জন প্রতিদ্বন্দী প্রার্থীর নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করা হয়। সহ সভাপতি পদে দৈনিক প্রবাহের মুহাম্মদ নুরুজ্জামান একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ২২ ডিসেম্বর’২৪ইং তারিখ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয় তফসিলে। এরই মধ্যে ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জ্বল শ্রম অধিদপ্তরে নির্বাচন ঘিরে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ করেন। সেই পত্রের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন্স ও পরিচালক স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনের নিকট প্রেরন করেছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, খায়রুল আলম, সদস্য নং-৪৮ ও আর জি উজ্জ্বল, সদস্য নং-৮২, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজিনং-খুলনা- ১০৬৭) স্বাক্ষরিত দুটি পত্রে এ দপ্তরকে অবহিত করেছেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা -১০৬৭) সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সাংবাদিক পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ, দায়িত্ব পালনের দিকে নজর সাংবাদিকতার স্বাধীনতা অক্ষুন্ন রাখা। আগামী ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষনা করা হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে নানা অসঙ্গতি ও অনিয়ম সৃষ্টি হয়েছে (কপি সংযুক্ত)। ২-০। এ দপ্তরের নথি পর্যালোচনান্তে দেখা যায়, মাননীয় শ্রম আদালত, খুলনায় দায়েরকৃত মামলা নং শ্রম-৯২/২০১৪ এর ২২-১২-২০২০ খ্রিঃ তারিখের রায়ের বিরুদ্ধে জনাব রফিউল ইসলাম টুটুল মাননীয় শ্রম আপীলেট ট্রাইব্যুনাল, ঢাকায় আপীল নং- ০৬/২০২১ দায়ের করেছেন। মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনাল, ঢাকা আপীল নং-০৬/২০২১-এর ১৯-০১-২০২১ খ্রিঃ তারিখের আদেশ নং-০২ নিম্নরূপঃ Let operation of the impugned judgement and order dated-22-12-2020 passed by the learned Chairman, Labuor Court, Khulna in Srama Case no. 92/2014 be stayed till for further order.
৩-০। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ধারা ৩১৭(৪) (ঘ) এর বিধান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮-০৭-২০১৪ খ্রিঃ তারিখের নির্দেশনা মোতাবেক পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও আগামী ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজি নং-খুলনা- ১০৬৭) অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে এ দপ্তরকে অবহিত। করা হয়নি।
এমতাবস্থায় অনুচ্ছেদ ০১ এ উল্লিখিত অভিযোগ এবং অনুচ্ছেদ ০২ ও ০৩ এ উল্লিখিত বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো।











































