Home আঞ্চলিক খুলনায় দু’পুলিশ কর্মকর্তা, আ.লীগের ৯০ নেতাকমীর বিরুদ্ধে আদালতে মামলা

খুলনায় দু’পুলিশ কর্মকর্তা, আ.লীগের ৯০ নেতাকমীর বিরুদ্ধে আদালতে মামলা

150

নগর বিএনপি আহ্বায়কের বাড়িতে ভাঙচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এসএম শফকিুল আলম মনার বাসভবনে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় দুই পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০জনকে আসামী করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর সাত্তার বিশ্বাস সড়কের আব্দুল হাকিমের ছেলে আসাদুজ্জামান হারুন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আনিছুর রহমান খুলনা সদর থানাকে মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ২৮ জুলাই রাতে নগরীর ৩৬, মুজীপাড়া ২য় লেনের বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে।
আসামিরা হলেন খুলনা সদর থানার এসি গোপীনাথ কাঞ্জিলাল, এসআই সুকান্ত কুমার দাস, এড. মো. সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান সোহাগ, কাজী আমনিুল হক আমিন, হাফেজ শামীম, সেলিম মুন্সি, আজগর বিশ্বাস তারা, রকিবুল ইসলাম রকি, ফকির সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহম্মেদ আশা, জাকির হোসেন বিপ্লব, এসএম রাজুল হাসান রাজু, শেখ শাহজালাল সুজন, আসাদুজ্জামান রাসেল, জনি বসু, রুম্মান, এস এম কামাল হোসেন, মিয়া সামছুজ্জামান স্বপন, প্রফেসর আলমগীর কবির, এম এ নাসিম, জেড এ মাহামুদ ডন, আলী আকবর টিপু, হাফিজুর রহমান হাফিজ, গল্লামারি হাফিজ, আনোয়ার হোসেন সোনা, ইফতেখার হাসান চালু, মোস্তফা সরোয়ার, এড আনিসুর রহমান পপলু, আমিনুল ইসলাম মুন্না, ফয়জুল হক টিটো, মনোয়ার হোসেন মনা, এসএম রফিউদ্দিন রফিক, এড. তারিক মাহমুদ তারা, আসাদুজ্জামান মুন্না, শওকত হোসেন, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, জামিরুল হুদা জহর, হাজী মোতালেব, মিনহাজ-উজ-জামান সজল, বিকু কাজী, সেলিম মুন্সিসহ অন্যান্যরা।
মামলার বিবরণে জানা বলা হয়, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গনতান্ত্রিক ও যৌক্তিক আন্দোলন ও বিক্ষোভের প্রতিহিংসার কারণে ২৮ জুলাই রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত আসামীরা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এসএম শফিকুলল আলম মনার বাসভবনে হামলা চালায়। আসামীরা পরস্পর যোগসাজসে র্শটগান, কাটা রাইফলে, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রাড, জিআইপাইপ, চাপাতি, বোমা এবং লাঠিসোঠা ও লোহার রড নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া অভিযুক্তরা ৮ লাখ টাকার মালামাল লুট করে। চলে যাওয়ার সময় তারা অস্ত্র দিয়ে গুলি করে এলাকায় ভীতির সৃষ্টি করে। এছাড়া আসামিরা এড. মনাকে না পেয়ে তার শশুর বাড়িতে এসেও ৯ লাখ টাকার ক্ষতিসাধণ করে। মামলাটির (সিআর নং-১৮/২৪) বাদী হয়েছেন আসাদুজ্জামান হারুন।