Home খেলাধুলা বাংলাদেশের জালে চীনের ১৯ গোল

বাংলাদেশের জালে চীনের ১৯ গোল

54


স্পোর্টস ডেস্ক

ওমানের মাসকাটে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির ছেলেদের বিভাগ শেষ হওয়ার পরই শুরু হয়েছে মেয়েদের এশিয়ান অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট। সেখানে শুরুর ম্যাচেই শক্তিশালী চীনের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। তবে দলটির বিপক্ষে টিকতেই পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের জালে গুনে গুনে ১৯ গোল দিয়েছে চীন। বাংলাদেশ লক্ষ্যভেদ করতে পারেনি একবারও।


চলমান এই টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। ১০ দলের মধ্যে ৫টি দল জায়গা করে নেবে যুব নারী বিশ্বকাপে। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। পরের দুই ম্যাচ থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। গ্রুপে তৃতীয় হতে পারলেও সুযোগ থাকবে সেরা পাঁচে থাকার।

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে ১০ দলে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। চীনের বিপক্ষে নারীরা হারলেও ছেলেরা জিতেছিল ৬-৩ গোলের ব্যাবধানে।