দিঘলিয়া প্রতিনিধি:
গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল হতে মাদকসহ দু’জন আটক করেছে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেঃ কমান্ডার তাইফ আবরার এর নেতৃত্বে ৯ সদস্যের টহল দল গতকাল ০৫ ডিসেম্বর বিকাল ৩ টা সময় মাদক ব্যবসায়ী রমজান আলী হাওলাদার (৪২) কে সেনহাটি ইউনিয়ন চন্দ্রনীমহল গ্রাম থেকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে একই গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল এর ঘর তল্লাশি করে মাদক সেবনের উপকরণ, দেশীয় অস্ত্র ও আনুমানিক ৫০০ গ্রাম পরিমাণ গাঁজা পাওয়া যায়। অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী কামরুল কে পাওয়া যায়নি। যৌথবাহিনি কামরুলের স্ত্রী শান্তা বেগম (৩০) কে উক্ত ব্যবসা পরিচালনা করার জন্য আটক করে।
উল্লেখ্য, জব্দকৃত মালামাল ও আসামিদের কে বিকাল পৌনে ৫ টায় দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।











































