রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম রাইজিং এসোসিয়েশন কতৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আজ ৫ ডিসেম্বর বিকালে জেবিএম মাঠে অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ফাইনাল খেলায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ ট্রাইবেকারে ৪-৩ গোলে দক্ষিণ মৈশাগুনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ইরান এবং ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন সাকিব। খেলা পরিচালনা করেন কামাল হোসেন,মনির ঢালী,সাইফুল ইসলাম। জেবিএম রাইজিং এসোসিয়েশনের সভাপতি এইচএম ওয়াজিয়ুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু,সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, শেখ আঃ রশিদ,মোল্যা খায়রুল ইসলাম,এনামুল হক সজল,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হাসান মল্লিক,সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।
শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদারের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বকুল।
বক্তৃতা করেন সাবেক সচিব মোশাররফ হোসেন লাভলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু,জেলা জাসাস নেতা এমডি আজাদ আমিন, জেলা কৃষকদল নেতা আবু সাঈদ,জেলা তাঁতিদল নেতা মাহমুদুল আলম লোটাস,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,জেলা বিএনপি নেতা নাজমুর সাকিব পিন্টু,আরিফুর রহমান,বাশির মোল্যা,শফিকুল ইসলাম বাচ্চু,ইলিয়াস মল্লিক,মাহাতাব হোসেন,আকরাম হোসেন ডাবলু,মহসিন জমাদ্দার,রেশমা বেগম,হিরনগীর হোসেন হিরু,আজমল হোসেন টাবলু,হারুন আর রশিদ, রফিকুল ইসলাম বাবু, সোহেল রানা তুহিন, মহিবুল্লাহ মোড়ল বাকি, আসাবুর, মানিক।











































