স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও দল পাননি।
এদিকে ঋষভ পান্ত মেগা নিলামে বাজিমাত করেছেন। গেল মৌসুমে দিল্লিতে খেলা এই তারকাকে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে লখনৌ সুপার জায়ান্ট।
এর আগে, ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে টেনেছে পাঞ্জাব সুপার কিংস। এ ছাড়া বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে কিনেছে পাঞ্জাব। যুজবেন্দ্র চাহালকেও একই দামে দলে নেয় দলটি।
জস বাটলার, কে এল রাহুলদের নিয়েও নিলামে লড়াই হওয়ার কথা ছিল। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নেয় গুজরাট টাইটান্স। অন্যদিকে ১৪ কোটিতেই রাহুলকে পেয়ে যায় দিল্লি।










































