Home আঞ্চলিক ডুমুরিয়ায় ধারালো দা’য়ের কোপে ভাইয়ের হাতে ভাই খুন

ডুমুরিয়ায় ধারালো দা’য়ের কোপে ভাইয়ের হাতে ভাই খুন

36


ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নেশাখোর ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে রুবেল বিশ্বাস (৩২) নামে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামে দরিদ্র ভ্যান-চালক জিনিতুল্য বিশ্বাসের যৌথ পরিবারে বড় ছেলে রুবেল বিশ্বাসের সঙ্গে ছোট ছেলে সোহান বিশ্বাসের তুচ্ছ ঘটনায় ঝগড়া হয়। এক পর্যায়ে ঘটনার দিন রাতে বাড়ির পাশে টিউবওয়েলের সামনে আপন ছোট ভাই নেশাগ্রস্থ সোহান বিশ্বাস ঘর থেকে ধারালো দা এনে বড় ভাই রুবেলের পেটে ও মাথায় উপর্যুপরি কোপাতে থাকে। ওই সময় রুবেলের আত্ম-চিৎকারে পরিবারের অন্যরা ছুটে আসলে সোহান বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় আপনজনেরা তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স ডেকে রুবেল-কে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু তারা অবস্থা বেগতিক দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে। পরে খুমেক হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রুবেল ওই রাতেই তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে এলাকার ইউপি মেম্বর রফিকুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ সোহান তার ভাইকে কোপানোর ঘটনা শুনে এলাকার লোকজন-কে সঙ্গে নিয়ে তাকে ধরতে আমরা অনেক চেষ্টা করেছি। ঘটনা প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, এখনও মামলা হয়নি। তবে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি।