Home আঞ্চলিক বনদস্যু আছাফুর রহমান বাহিনী প্রধান আছাফুরসহ ২জন বনদস্যু গ্রেফতার, অস্ত্র ও গুলি...

বনদস্যু আছাফুর রহমান বাহিনী প্রধান আছাফুরসহ ২জন বনদস্যু গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

8


দাকোপ প্রতিনিধি
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আছাফুর রহমান বাহিনী প্রধান আছাফুরসহ ২জন বনদস্যু দুইটি দেশী বন্দুক, ৪ রাউন্ড গুলিসহ কোষ্টাগার্ডের হাতে গ্রেপ্তার। আছাফুরের আটকের খবরে জেলেদের মাঝে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। সূত্রে জানা যায় ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলদেশ কোষ্টগার্ড পশ্চিম জোনের মোংলা ও নলিয়ান কোষ্টাগার্ড সদস্য্যরা যৌথ অভিযান পরিচালনা করে দাকোপের ঠাকুর বাড়ী নামক স্থান থেকে তাদের আটক করে। তারা বাজার নিয়ে নৌকা যোগে সুন্দরবনে যাচ্ছিল। আটকের পর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে কোষ্টাগার্ড।পরে সুতারখালী হাকিম মল্লিকের বাড়ীর সামনে গোল বাগানের ভিতর থেকে দুইটি দেশী বন্দুক ও রিযাদের বাড়ী থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধর করে কোষ্টগার্ড। দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুতা করে আসছিল বনদস্যু আছাফুর। চলতি বছর তার অত্যাচারে জেলেরা অতিষ্ট হয়ে পড়ে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক দফায় আটক হলেও অজানা ইশারায় মুক্ত হয়ে এসে অপরাধ জগতের কিং বনে জান। তার আটকের খবর পেয়ে সুন্দরবন জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ নিয়ে কোষ্টাগার্ড পশ্চিম জোনের কাছে ২ জন এবং র্যাব -৬ এর হাতে ২ জন বনদস্যু দুই সপ্তাহের ব্যাবধানে আটক হল। দীর্ঘদিন পরে সুন্দরবনে ৩টি বাহিনীর মধ্যে শরীফ ও মনজুর বাহিনী এখনো সুন্দরবনে দস্যুতা করে চলেছে। জেলেরা জানান,প্রশাসনের সহযোগীতা জোরদার করা হলে অচিরেই আবারও সুন্দরবন বনদস্যু মুক্ত হবে। তারা আরো জানান,দস্যুতার মুলে রয়েছে কতিপয় ডিপোমালিকদের জোগসাজস। বনদস্যুদের খাবার ও বাজারঘাট এদের দারা সরবরাহ করা হয়। সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সাধারন জেলেদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়ার দাবি পেশাজীবীদের।