Home খেলাধুলা ঘরোয়া ক্রিকেটে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম তুলে দিল ভারতীয় বোর্ড

ঘরোয়া ক্রিকেটে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম তুলে দিল ভারতীয় বোর্ড

27


স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ড দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম তুলে দিয়েছে। গতকাল সোমবার বিসিসিআই সব রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে।

যদিও আইপিএলে ঠিকই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকছে। কেননা কিছু দিন আগেই বোর্ড জানিয়েছিল ২০২৭ আইপিএল পর্যন্ত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকছে।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মৌসুমে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম উঠিয়ে দেওয়া হয়েছে। পরের মৌসুমে তা ফের চালু করা হবে কি না তা স্পষ্ট নয়।

এর আগে দুই মৌসুম আগে পরীক্ষামূলক ভাবে সৈয়দ মুস্তাক আলিতে চালু করা হয়েছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। পরে সেটি আইপিএলেও চালু করা হয়। সম্প্রচারকারীরা তাতে খুশি হয়েছিলেন। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালুর পর প্রতিটি দলই আগের থেকে বেশি রান করতে থাকে। তবে অনেক ক্রিকেটারই এতে খুশি হতে পারেননি। তারা দাবি করেছিলেন, এতে অলরাউন্ডারদের গুরুত্ব অনেক কমে যাচ্ছে।