Home আঞ্চলিক বিএনপি নেতা রুবেল বিশ্বাসের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বিএনপি নেতা রুবেল বিশ্বাসের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

119


স্টাফ রিপোর্টার
মহানগরীর ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়কের বিরুদ্ধে বায়তুন নুর জামে মসজিদের একটি জোরজবরানে দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী এ ব্যাপারে মহানগর বিএনপির আপহবায়ক ও সদস্য সচিব বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী মো. নাসির উল্লেখ করেন নগরীর বায়তুন নূর জামে মসজিদ শপিং সেন্টারের ৭নং দোকানটি মোঃ রুহুল আমীন গত ১০ এপ্রিল’২২ তারিখে ৩ (তিন) বছরের চুক্তিক্তে ভাড়াটিয়া হিসাবে ঘরটি ভাড়া নেন। চুক্তি মোতাবেক ৬ নং কলাম মোকাবেক ২য় পক্ষ দোকানটি কাহারো নিকট ভাড়া/সাবলেট দিতে পরিবে না মর্মে উল্লেখ থাকে। কিন্তু চুক্তির মেয়াদান্তের পূর্বেই ২য় পক্ষ বিবাদী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বিগত ৩ (তিন) মাসের দোকান ভাড়া পরিশোধ করেন নাই ভাড়াটিয়ার স্ত্রী আলেয়া বেগম (রুমা)।
পরবর্তীতে রুমার সন্তানকে বিষয়টি জানালে গত ১১ অক্টোবর হিসাবান্তে দোকান ঘরটি খালি করে ১ম পক্ষ নাসিরকে বুঝায়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দোকান ফেরত না দিয়ে গোপনে মৃত মোঃ রুহুল আমীনের স্ত্রী ঘরটি আতিকুল রহমান বিশ্বাস (রুবেল বিশ্বাস) এর সাথে গত ২১ সেপ্টেম্বর তারিখে একটি অঙ্গীকার নামা করেন। খবর পেয়ে ভুক্তভোগী গত ১৪ অক্টোবর দোকান ঘরটি দখল নিতে গেলে আতিকুল রহমান বিশ্বাস (রুবেল বিশ্বাস) সহ তার লোকজন আমার সাথে নাসিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ব্যাপারে নাসিরের সাথে কথা হলে তিনি জানান, রুবেল বিশ্বাস দোকান জোরজবরানে দখলে রেখেছেন। দোকানের কাছে গেলে জীবনে শেষ করে দিবেন বলে হুমকি দেন। তিনি জানান, পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। বাধ্য হয়ে বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এব্যাপারে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। মনিটরিং সেল তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।