Home আঞ্চলিক নগরীতে চাঁদার দাবিতে অপহরন করে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

নগরীতে চাঁদার দাবিতে অপহরন করে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

17


স্টাফ রিপোর্টার
নগরীতে অপহরন করে হোটেলে আটকে রেখে ২৪ লাখ টাকা চাঁদাদাবি ও মহানগর ছাত্রদলের ৩জনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও গভীর রাত পর্যন্ত মামলা রেকর্ড করেনি পুলিশ।
লিখিত অভিযোগে বাগেরহাটের দশানী এলাকার শেখ অহিদুজ্জামান উল্লেখ করেন তিনি দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগিতেছি। তারই গ্রামের প্রতিবেশী চোখের ডাক্তার দেখানোর কথা বলে খুলনায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শিববাড়ী মোড় জিয়া হলের পাশে পৌছাইলে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে বাদীকে জোরপূর্বক মোটরসাইকেল করে হোটেল রোজ গার্ডেন হোটেলে নিয়ে যায়। হোটেলের তৃতীয় তলায় একটি রুমে আটকে রেখে বিভিন্ন অংকের চাঁদা দাবী করে। তিনি টাকা দিতে অস্বীকার করিলে আসামীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এসময়ে তার ডাকচিৎকারে হোটেলের বাইরে থাকা লেঅকজন ৯৯৯ কল দেয়। ৯৯৯ এর সংবাদ পেয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারন জনগণের সহায়তায় আসামীদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় সরদার মোস্তাজাবুর রহমান ওরফে জাবের, তাহমিদ রহমান, নাহিদ হাসান, এস এম শরিফ হোসেন, মোঃ ইমন হাওলাদারকে আটক করে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, থানায় শেখ অহিদুজ্জামান একটি অভিযোগ দিয়েছেন। খোজখবর নেয়া হচ্ছে। তবে শেখ অহিদুজ্জামান জানান, গভীর রাত পর্যন্ত থানায় মামলা না নেয়ার জন্য দেন দরবার চলছে।