খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার ০৭ (সাত) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ সাইফুল ইসলাম (আহবায়ক), শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, মোল্লা খায়রুল ইসলাম, মেহেদি হাসান রোহান, কে এম জিয়াউস সাদাত ও মোঃ বকতিয়ার রহমান গাজী (সদস্য সচিব)।
বুধবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এর দপ্তরে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাদের মতামত প্রদান করেন। সভায় সদস্যবৃন্দ দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে খুলনার ক্রীড়াঙ্গনকে দ্রুত সচল করার আশাবাদ ব্যক্ত করেন।











































