Home আঞ্চলিক রুপসাঘাটে হামলা-মারপিট, টাকা লুট: আহত হাসিবুরকে অপহরণের অভিযোগ

রুপসাঘাটে হামলা-মারপিট, টাকা লুট: আহত হাসিবুরকে অপহরণের অভিযোগ

56


স্টাফ রিপোর্টার।।
খুলনা থানাধীন রূপসা ঘাটে ইজারাদারের আদায়কারীদের অজ্ঞাত ব্যক্তিরা মারধর করে আদায়কৃত ৫/৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার।


জানাগেছে ঘটনাটি ঘটিয়ে ঘাট এলাকা ছেড়ে যাওয়ার সময়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে গেছে। হামলাকারীদের আঘাতে হাসিবুর নামের একজন আদায়কারী গুরুতর আহত হলে তাকে খুলনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময়ে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা উঠিয়ে নিয়ে গেছে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইজারাদার আকবর আলী । ইজারাদারসহ আদায়কারীরা হুমকির মুখে আছে বলে তিনি জানান।