Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

91
স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান পাকতে শুরু করেছে।

সকল নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক ওরিয়েন্টেশন সভায় কেসিসি’র প্রশাসক
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ওরিয়েন্টেশন সভা রবিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের এবারের প্রতিপাদ্য ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, যেকোন পরিকল্পনা গ্রহণে পরিসংখ্যানের প্রয়োজন। পরিসংখ্যান না থাকলে যেমন পরিকল্পনা গ্রহণ করা যাবে না তেমনি সেবাপ্রদানও বাধাগ্রস্ত হবে। এছাড়া একটি মানুষ সম্পর্কে বিশদ জানতে তার জন্ম নিবন্ধন জরুরি। সকল নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ৩১টি ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব ও নিবন্ধন সহকারীরা অংশ নেন। ওরিয়েন্টেশন সভায় প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।
সভায় জানানো হয়, এপর্যন্ত নগরীর ৩১টি ওয়ার্ডে ১০ লাখ নয় হাজার ৪৯টি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগদান, ট্রেড লাইসেন্সপ্রাপ্তি, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলাসহ অন্তত ২৮টি ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে।

কয়রা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদী নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যপদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয় । নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল আলম এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াছাদ আলী। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শেখ কওছার আলম, মোঃ কামাল হোসেন, যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম নজরুল ইসলাম ও গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,দপ্তর সম্পাদক অরবিন্দু কুমার মন্ডল,প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্লাহ,ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু,ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু,কার্যনির্বাহী সদস্যরা হলেন মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু ও গীরেন্দ্রনাথ মন্ডল । সাধারন সম্পাদক ছাড়া অন্যপ্রতিটি পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনপ্রতিদ্বন্দিদ্বতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য শিক্ষক আব্দুল খালেক,শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন ও শিক্ষক আবুল বাশার।

পিরোজপুরের কাউখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায়, জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজম আলি খান, সদর ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়াল, সয়না রঘুনাথপুর ইউনিয়নের দফাদার আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু তালিকা তৈরি করার জন্য প্রতিটি ওয়ার্ডে আলাদা রেজিস্টার খাতা থাকবে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমের মতবিনিময়
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১২ টায় নির্বাহী কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভায় কৃষিবিদ শামীমুর রহমান আসান্ন শারদীয়া পূজা নির্বিঘ্ন রাখা ও সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। শারদীয়া দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন নির্বাহী কার্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, মো. তাহিদুল ইসলাম, যুবদল নেতা লাভলু ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, ইসমাইল মোল্যা খোকন, সৈয়দ কুদরতে এলাহী, মো. মেহেদী হাসান, নাসির উদ্দিন, মাসুদ শেখ, তারিকুল ইসলাম, আল জোবায়ের পরশ প্রমুখ। এরপূর্বে শনিবার দিনব্যাপী কেন্দ্রীয় বিএনপি নেতা হুড়কা বাবুর বাড়ী মন্দির, গোনা বেলাই ব্রীজ মন্দির, হুড়কা ঝলমলিয়েশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। রবিবারে তারঃ রামপাল সদর পূজা মন্দির, শ্রীফলতলার মোড় পূজা মন্দির, উজলকুর ইউনিয়নে কুন্ডু পাড়া পূজা মন্দির, গৌরম্ভা ইউনিয়নের সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনের কথা রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমের মতবিনিময়
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সাথে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১২ টায় নির্বাহী কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভায় কৃষিবিদ শামীমুর রহমান আসন্ন শারদীয় পূজা নির্বিঘ্ন রাখা ও সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। শারদীয়া দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন নির্বাহী কার্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, মো. তাহিদুল ইসলাম, যুবদল নেতা লাভলু ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, ইসমাইল মোল্যা খোকন, সৈয়দ কুদরতে এলাহী, মো. মেহেদী হাসান, নাসির উদ্দিন, মাসুদ শেখ, তারিকুল ইসলাম, আল জোবায়ের পরশ প্রমুখ। এরপূর্বে শনিবার দিনব্যাপী কেন্দ্রীয় বিএনপি নেতা হুড়কা বাবুর বাড়ী মন্দির, গোনা বেলাই ব্রীজ মন্দির, হুড়কা ঝলমলিয়েশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। রবিবারে তারঃ রামপাল সদর পূজা মন্দির, শ্রীফলতলার মোড় পূজা মন্দির, উজলকুর ইউনিয়নে কুন্ডু পাড়া পূজা মন্দির, গৌরম্ভা ইউনিয়নের সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনের কথা রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

বিশ্ব^ শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা সেমিনার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরী প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের সমাজে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নেবে। তাই তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মহান দায়িত্ব পালন করতে হবে শিক্ষক সমাজকে। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি শিক্ষা কারিক্যুলাম বাতিল, তাদের বেতন কাঠামোর বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। তিনি অবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার জন্য এবং সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যের বৈষম্য দূর করার জন্য বর্তমান ছাত্র-জনতার আন্দোলনের অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানান। আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরীর উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটি মিলনায়তনে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. আজগর আলী।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নর্দান ইউনিভার্সিটির রেজিষ্ট্রার ড. শাহ আলম। তিনি বলেন, গ্রীক দর্শন এর বিশটি দার্শনিক অসঙ্গতি তুলে ধরেন যার জবাব তাদের কাছে আজ অবধী নেই। এ ঘটনা তাকে বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এর মর্যাদা এনে দেয়। তিনি বলেন, আমাদের এ পশ্চাদপদ জাতিকে একটি সভ্য, দক্ষ, আত্মনির্ভশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য মূল অবদান রাখতে পারেন জাতীর শ্রেষ্ট সন্তাত শিক্ষকরা। কিন্তু যে শিক্ষকগণ তাদের মেধা যোগ্যতা ও ভালোবাসা দিয়ে জাতি গঠনে অবদান রাখবেন তাদের নূন্যতম সামাজিক ও আর্থিক নিশ্চয়তা থাকবে না তা হতে পারে না। অথচ দু:খজনক হলেও সত্য- বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা এশিয়ার সবচেয়ে দুর্বল দেশটি থেকেও নিম্ন পর্যায়ে রয়েছে। তাই শিক্ষকগণ বাধ্য হচ্ছে তাদের অধিকার ও মর্যাদার ব্যাপারে কথা বলতে। তাই বিশ্ব শিক্ষক দিবসের ৩০ বছর পূর্তিকে মাইল ফলক হিসাবে নিয়ে সকলকে সোচ্চার হতে হবে -আমাদের কোপ্যারেন্ট অর্থাৎ শিক্ষকগণ আর যেন অবহেলিত ও অমর্যাদায় না থাকে। এ জন্য সেমিনারের পক্ষ থেকে সদ্য স্বাধীনতাত্তোর অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবী হলো-সকল পর্যায়ের শিক্ষক/শিক্ষাবিদ প্রতিনিধিদের নিয়ে একটি শিক্ষা বিষয়ক ব্যপক সংস্কার কমিটি গঠন করা; নানামুখী শিক্ষা বাতিল করে জ্ঞান-বিজ্ঞান ও নীতি-নৈতিকতাসম্পন্ন একমুখী বিশ্বমানের জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কার্যকর ব্যবস্থা করা; স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলাদা আলাদা বেতনকাঠামো না রেখে শিক্ষাগত যোগ্যতাকেন্দ্রিক বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারন করা; শিক্ষকদের অবসরের বয়স সকলের একই হতে হবে; শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন থাকবে এবং ৬. শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা হবে সবচেয়ে উচু পর্যায়ের প্রভৃতি। শিক্ষকদের অধিকার ও মর্যাদা সংরক্ষনের জন্য সেমিনারের এই যৌক্তিক দাবীসমূহ হোক আমাদের জাতীয় দাবী এবং এগুলো বাস্তবায়নে সরকার সচেষ্ট হবেন এ আশাবাদ করেন।
অপরদিকে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে খুলনা ইসলামীয়া কলেজের উদ্যোগে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মুহা. হারুনুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় রক্তব্য রাখেন কলেজ শিক্ষক আব্দুল মান্নান হাওলাদার, শ ম মোকাররম হোসেন, সৈয়দ হুমায়ুন কবীর, তানজিলা খাতুন প্রমুখ। সভায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে এনটিআরসিএ’তে নিতে হবে; বেসরকারী শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করতে হবে; গভর্নিং বোডির হাতে শিক্ষক-কর্মচারীদের নিগৃহীত হওয়া বন্ধ করতে হবে; গভর্নিং বডির প্রথা বাতিল করতে হবে; শিক্ষকদের প্রকৃত মর্যাদা বৃদ্ধি করতে হবে।

রামপালে আধিপত্য বিস্তারে সন্ত্রাসী হামলায় বিএনপিকে জড়ানোর চেষ্টা
রামপাল প্রতিনিধি
রামপালে মাদক বেচাকেনা কে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে হামলায় ৩ যুবক আহত হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করতে মাদক বেচাকেনা সিন্ডিকেটের সদস্যরা বিএনপির নেতৃবৃন্দদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার হুড়কা ইউনিয়নের বেলাই এলাকার মো. মিজানুর রহমান খোকনের ছেলে জনির সাথে দীর্ঘ দিনধরে বিরোধ চলে আসছিল তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ভ্যাকোটমারীর রনি শেখ (২৫), সিদামখালী গ্রামের মো. রাজু সরদার (২৮) ও একই গ্রামের মাসুম মল্লিকের সাথে। বিগত সময়ে তারা একসাথে চলাফেরা করতো। গত আওয়ামী লীগের আমলে তারা আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। পরিবর্তিত পরিস্থিতির পরে ওই সিন্ডিকেট উপজেলা বিএনপির ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করে। তারা তাদের শক্তিমত্তা জানান দিতে নিজেদের দলের প্রতিপক্ষের লোকজনের উপর হামলা করে। ঘটনার দিন গত ইং ৪ অক্টোবর শুক্রবার রাত ৯ টার সময় উপজেলার বাবুর বাড়ী এলাকা দিয়ে যাচ্ছিল রনি, রাজু ও মাসুম। এ সময় জনিসহ তার বাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করে উপুর্যপুরি কুপিয়ে আহত করে। আহতদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে একটি সিন্ডিকেট জনপ্রিয় বিএনপি নেতা হাওলাদার বাবুল হোসেনের নাম পেঁচিয়ে বিএনপি নেতৃবৃন্দের নামে কালিমা লেপন করার অপচেষ্টা চালায়। বিষয়টি নিয়ে নেতৃবৃন্দের মধ্যে ভুল বার্তা দেয়া হয়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অনুরোধ বিষয়টি অনুসন্ধানে গিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলে।
মার্ডার মামলাসহ বহু মামলার আসামী রূপসার আলোচিত সন্ত্রাসী র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত নৈহাটির আওয়ামী যুবলীগ নেতা কামালের সহযোগী ছিল এই জনি। সে হত্যা মামলাসহ বহু মামলার আসামী। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনি যুবলীগের সাথে মিশে মাদক সম্রাজ্য গড়ে তোলে। তারা মোংলা বন্দরের আশপাশে ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কাছে তাদের আস্তানা গড়ে তোলে। মাদক বেচাকেনার টাকার হিসাব না দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এমন হামলার ঘটনা ঘটে।
রনির মাতা রেক্সনা বেগম ইউনিয়ন মহিলা লীগের সহসভাপতি। মাসুমের পিতা ইউনুস মল্লিক ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। রাজু গত পূজায় বিএনপির লোকজনকে মারপিট করে বলে অভিযোগ রয়েছে। রাজু ও রনি হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন গোলদারের দেহরক্ষী ছিল। এরা লিটন নামের এক ডিস ব্যাবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করে। এতসব অভিযোগের পরেও জনি ও তার সহযোগীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপির নেতাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনি, রাজু, মামুম ছাত্রদলের কেউ না। তাদের নাম কোন কমিটিতে নেই। খোলস পাল্টে বিএনপি বা ছাত্রদলের নাম ভাঙ্গাচ্ছে।
অভিযোগের বিষয়ে রাজু, রনি ও মাসুমের কাছে জানতে চাইলে তারা দল ছাত্রদল করেন বলে দাবী করলেও কোন পদে আছেন সেটি দেখাতে পারেননি।
এ ব্যাপারে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে তিনি জানান, তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

মোংলায় মন্দির পাহারায় নৌ বাহিনী, নৌবাহিনীর বিভিন্ন মন্দির পরিদর্শন
মোংলা প্রতিনিধি
মোংলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছেন নৌবাহিনী।দূস্কৃতিকারীদের যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ এলাকার মন্দিরে মন্দিরে টহলে থাকবেন নৌবাহিনী। রবিবার (৬অক্টোবর) বিকেল ৪টায় দিগরাজ বাজারে সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে নৌ বাহিনীর মোংলার দিগরাজ ঘাঁটির অধিনায়ক কমান্ডার মোঃ তৌহিদুল হক ভূইয়া সাংবাদিকদের এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদভাবে তাদের পূজা উদযাপন করতে পারে সেজন্য নৌ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, মোংলায় ৩২টি মন্দিরে এবার পূজা উদযাপন হবে। এসব মন্দিরে পূজারীরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারেন সেজন্য নৌ বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় নিয়োজিত থাকবেন।

রামপালে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন
রামপাল প্রতিনিধি
জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন এ প্রতিপাদ্যে রামপাল উপজেলা পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার, সদরের সচিব গৌতম কুমার, ইউডিসি এরশাদ হাকিম জুয়েল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ, ইউডিসিবৃন্দ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

মাগুরার শালিখার পুলুম বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার পুলুম বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলুম বাজারের ঈদগা মাঠে বিকাল পাঁচটার সময় এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজরাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃআবুল কাশেম, ওসি তদন্ত শালিখা, মিলন কুমার ঘোষ,বিএনপি নেতা মমতাজ উদ্দিন মোল্লা,পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক মেম্বার সুকুমার রায়, পরিচালনা করেন ইউপি সদস্য বিএনপি নেতা খন্দকার মামুন হোসেন, । উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা সেলিম মন্ডল,, শাহিন পারভেজ বাচ্চু, মহিলা মেম্বার শাহিদা পারভীন, ইদ্রিস মোল্লা, বিরাজ মোল্লা, সেলিম রেজা, রাসেল আহমেদ, তরুণ মোল্লা, সাংবাদিক তারিকুল ইসলাম, মো: নওয়াব আলী, তুহিন আজাদ, খলিল মোল্লা, আব্দুল হাই, হুমায়ুন মোল্লা, সহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন পুলুম বাজারের আইন শৃঙ্খলা কোন প্রকারে অবনতি হবে না। আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলার সদস্য থাকবে এবং সবারই খেয়াল রাখতে হবে যেন কোন প্রকার অঘটনা না ঘটে ।

রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান সুরু গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়ার ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের বাগড়ি ব্র্যাক অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপরে হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তিনি ৩ নম্বর আসামী। রাজাপুর থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

দুপুর আড়াইটায় স্কুল ছুটি দেয়ার অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিরা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে রোববার দুপুর আড়াইটায় স্কুল ছুটি দিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় সময়ই দেরি করে স্কুল আসা এবং দুপুরের পর স্কুল ছুটি দিয়ে শিক্ষক কর্মচারিরা চলে যায় বলে স্থানীয় একাধিক ব্যক্তিরা অভিযোগ করেছেন। রোববার সোয়া ৩ টার দিকে সরেজমিনে গিয়ে ওই স্কুল বন্ধ দেখা যায় এবং সোয়া ৪ টা পর্যন্ত স্কুলের ক্লাস চলার নিয়ম থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুল আড়াইটার দিকে স্কুল বন্ধ করে শিক্ষক-কর্মচারিরা চলে যায়। এমনকি জাতীয় পতাকাও উড়তে দেখা যায়নি। ওই স্কুলের নতুন নতুন ভবন নির্মানের কাজে থাকা একাধিক শ্রমিক ও একাধিক স্থানীয়রা জানান, স্কুলের শিক্ষকরা দুপুর ২ টা আড়াইটার দিকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে চলে গেছে। প্রায় সময়ই বিলম্ব করে স্কুলে আসে এবং দুপুরের পর ছুটি দিয়ে চলে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন আক্তার মুক্তা বলেন, ব্যক্তিগত কাজের জন্য এটিওকে ইনফর্ম করে পৌনে ৩ টার দিকে স্কুল থেকে চলে আসছি। বাকিটা অন্য শিক্ষকরা বলতে পারবে। সহকারি শিক্ষক সাইফুল ইসলাম রানা বলেন, সম্ভবত নামাজে গেছিলাম একারনে বন্ধ ছিল, স্কুল যথা নিয়মেই চলে। ২ টা আড়াইটায় স্কুল ছুটি দেয়ার অভিযোগ সম্পর্ণ ভুল। রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, স্কুল বন্ধের বিষয়ে তথ্য পেয়েছি, ব্যবস্থা নিতেছি। এটিওকে বলেছি বিষয়টি দেখতে, শোকজ করা হয়েছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।

রাজাপুরে মাদ্রাসা ছাত্রী অপহরনের অভিযোগ, আটক-১
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে উত্তর চড়াইল হাসেমীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৪) কে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা রাজাপুর থানায় অভিযোগ দিলে রোববার দুপুরে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন সরদারের পিতা ইদ্রিস সরদারকে নিজবাড়ি দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর পিতার অভিযোগ,গত ২ অক্টোবর বৃহস্পতিবার তার মেয়ে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটার দিকে দক্ষিন পুটিয়াখালী গ্রামের ইদ্রিস সরদারের ছেলে রুহুল আমিন সরদারসহ সহ আরও ৩/৪ জন লোক মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোন খোজ খরব নেই কি অবস্থায় আছে জানেন না তিনি। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তর পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

রাজাপুরে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ দ্রুত সংস্কার ও নির্মানের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের মিলবাড়ি বাজার এলাকার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ লোহার ব্রীজটি দ্রুত সংস্কার ও নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মিলবাড়ি বাজার এলাকার ওই ব্রীজে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার মাহবুব খান আলম হাওলাদার , হাফেজ আব্দুল মান্নান, রাসেল হাওলাদার, দুলাল খান ও রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। বক্তরা বলেন, ২০০১ সালে ওই ব্রিজটি নির্মান করা হয়় দীর্ঘদিন সংষ্কার না হওয়ায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে গেছে। এখন কাঠ ও গাছখুটি দিয়ে মেরামত করে কোনমতে চলাচল করলেও কোমলমতি শিশু ও বৃদ্ধ রোগীরা চলাচল করতে পারছেন না। মঠবাড়ি ও পুখরিজানা গ্রামের অন্তত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও মিলবাড়ি বাজারের লোকজনসহ কয়েক হাজারের মানুষ যাতায়াত করে কিন্তু বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত ব্রীজটি সংষ্কার করে পরবর্তীতে ব্রীজটি নির্মানের দাবি করেন এলাকাবাসী। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান ফোরক সিকদার জানান, ব্রীজটি খুবই ঝুকিপূর্ণ, দ্রুত নির্মান করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে যাতায়নের জন্য সংষ্কারের ব্যবস্থা করা হবে।

ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
ফকিরহাট প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব আসন্ন। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট দায়িত্বরত সেনাবাহিনীর মেজর শেখ ফারিয়াল আমিন, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা. ডা. এএসএম মফিদুল ইসলাম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
এসময় অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক মুরারী মোহন পাল, প্রভাষক সুমন ধর, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি সচিবগনসহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ভবদহ জলাবদ্ধতা নিরসনের দাবি সহস্রাধিক ক্ষতিগ্রস্ত মানুষের
দ্রুত সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে- পানিসম্পদ উপদেষ্টা

যশোর প্রতিনিধি
ভবদহ জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্ত দুই সহস্রাধিক মানুষ দ্রুত পানি সরানোর দাবিতে রবিবার যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীদের ‘পানি সরাও, জীবন বাঁচাও’, অবিলম্বে টিআরএম (নদীতে জোয়ারাধার বাস্তবায়ন) চালু, আমডাঙা খাল সংস্কার কর- স্লোগানে গোটা চত্বর প্রকম্পিত হয়ে ওঠে। রবিবার বেলা ১১টা থেকে ভবদহ জলাবদ্ধ এলাকা যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষ ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির’র ব্যানারে জড়ো হতে থাকেন। তারা পানি সরানোর দাবিতে সেখানে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন তাদের দাবিসমূহ উত্থাপন করে বক্তব্য দিতে থাকেন।
দুপুর একটার দিকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদের সেলফোনে ভার্চুয়ালি অংশ নেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে বলেন, আগামী বৃহস্পতিবার নাগাদ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ একটি টিম ভবদহ অঞ্চলে যাবেন। তারা আপনাদের সাথে কথা বলে এই সমস্যার স্থায়ী সমাধান কীভাবে করা যায়- সে বিষয়ে আলোচনা করবেন। এরপর বিষয়টি আমি উপদেষ্টা পরিষদে উত্থাপন করবো। এবার আর সমস্যার সমাধান আশপাশ দিয়ে হবে না।
তিনি বলেন, এতোদিন আমি আপনাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। এখন এই সমস্যার সমাধানের দায়িত্ব আমার পরে বর্তেছে। সমাধান যেন আপনাদের মতামতের ভিত্তিতে হয়- অবশ্যই সেই বিষয়টি যতো দ্রুত সম্ভব তা সুনিশ্চিত করা হবে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেন এই সমস্যার সমাধানে কাজ করা হয় আপনাদের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলতে চাই, এই বিষয়টি আমি তাদের সঙ্গেও আলোচনা করবো।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ উত্থাপিত ভবদহ অঞ্চলে ব্যাংক ও এনজিওর সুদ মওকুফ, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার দাবির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন।
সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে ক্ষতিগ্রস্ত অধ্যাপক অনিল বিশ্বাস, প্রভাষক কানু বিশ্বাস, তারক বিশ্বাস, হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
এছাড়া জলাবদ্ধ এলাকার মানুষের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তৃতা করেন বাসদ নেতা হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা তসলিম উর রহমান, সিপিবি নেতা অ্যাড. আমিনুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।
সমাবেশে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বক্তৃতাকালে বলেন, গতকাল রাতে টেলিফোনে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছিলেন অবস্থান চলাকালে জেলা প্রমাসক মহোদয়ের উপস্থিতিতে তিনি কথা বলবেন। কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম ডিসি মহোদয়ের উপস্থিতিতে আপনি কথা বলবেন। কিন্তু তিনি (ডিসি) আমাদের সময় দেননি। তিনি এখানে এসে ক্ষতিগ্রস্ত মানুষের সামনে কথা বলার প্রয়োজন বোধ করেননি। সেকারণে তার উপস্থিতি ছাড়াই মাননীয় উপদেষ্টা জলাবদ্ধ মানুষের সামনে তার বক্তব্য রেখেছেন। ক্ষতিগ্রস্ত মানুষ তার বক্তব্য সরাসরি শুনেছেন।
ইকবাল কবির জাহিদ বলেন, মাননীয় উপদেষ্টা খুব শিগগির তার মন্ত্রণালয়ের সচিব, আইডব্লিউএমের প্রধান নির্বাহীসহ একটি টিম ভবদহ অঞ্চলে পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
ভবদহ অঞ্চলের জলাবদ্ধ ১০ লাখ মানুষের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা এবং ব্যাংক ও এনজিওদের সুদসহ ঋণের কিস্তি মওকুফের দাবি জানিয়েছি উল্লেখ করে তিনি বলেন, মাননীয় উপদেষ্টা সেগুলো গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
অবস্থান চলাকালে বেলা পৌনে দুইটার দিকে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম তার কার্যালয় থেকে নিচে নামেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জলাবদ্ধ এলাকার মানুষের দাবির সাথে একমত পোষণ করেন এবং সেগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তা উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর জাহিদ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন এর সমন্বয়ে সেনা, পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাসেম ফকিরের ছেলে জালাল ফকির এর বসত ঘর (বিল্ডিং) থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান জানান, অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যায়। সে পিরোজপুর পৌর সভার সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে এবং এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। অবৈধ অস্ত্রের বিষয়ে তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুবিতে ইঞ্চি টেপ দিয়ে নির্মাণাধীন সড়কের ঢালাইয়ের গভীরতা যাচাই করলেন প্রফেসর রেজাউল করিম
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন নির্মাণাধীন সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ০৬ অক্টোবর (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিকট থেকে নির্মাণাধীন সড়কের কাজ সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তিনি নিজেই ইঞ্চি টেপ দিয়ে মেপে নির্মাণাধীন সড়কের ঢালাইয়ের গভীরতা যাচাই করেন।
সামগ্রিক বিষয় অবহিত হওয়ার পর প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণাধীন সড়কের কাজ শেষ করতে হবে। মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এ সময় প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুল ইসলাম বাদশা, সহকারী প্রকৌশলী (সিভিল) প্রশান্ত কুমার দাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবির বার্ষিক বাজেটের বিভিন্ন খাতে প্রয়োজনীয় বিষয়গুলো যুক্ত করতে গুরুত্বারোপ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট এবং পরবর্তী দুই অর্থবছরের প্রক্ষেপণ বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা ০৬ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। মতবিনিময় সভায় বার্ষিক বাজেটের বিভিন্ন খাতের অঙ্গভিত্তিক ব্যয় তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ।
সভায় শিক্ষকদের জন্য টিচিং এ্যাসিস্ট্যান্স (টিএ) ভাতা, মাস্টার্স শিক্ষার্থীদের গবেষণা অনুদানের সংখ্যা বৃদ্ধি, আবাসিক হলগুলোর বিদ্যুৎ বিল আবাসিক হিসেবে প্রদান, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ও ক্লাবসমূহকে বিভিন্ন অনুষ্ঠান বাবদ বার্ষিক অনুদান প্রদানের জন্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে তহবিল প্রদান এবং ফিল্ড ল্যাবের মেইনটেন্যান্স বাবদ অর্থ প্রদান, উন্নয়ন বাজেটে ইক্যুইপমেন্ট বাবদ থাকা অর্থের যথাযথ ব্যবহারসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে প্রফেসর ড. মো. রেজাউল করিম বার্ষিক বাজেটে উল্লিখিত বিষয়গুলো কিভাবে যুক্ত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে বার্ষিক বাজেটে কোনো দিক বাদ পড়েছে কি না সে বিষয়েও নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিনিয়র শিক্ষকদের নিয়ে বাজেট সংক্রান্ত এ রকম একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য প্রফেসর ড. মো. রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইমদাদুল হক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ অর্থ ও হিসাব বিভাগের বাজেট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষকের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা অনেক। শুধুমাত্র শিক্ষাদান করা শিক্ষকের কাজ নয়। শিক্ষকতার মাধ্যমে সামাজিক অবস্থা পরিবর্তন করা যায়, আবার রাষ্ট্রকেও পরিচালিত করা যায়। বিশেষ করে কোনো শিক্ষার্থী বিপদগামী হলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। কারণ, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, তাদের সঠিক পথ দেখানো শিক্ষকদের দায়িত্ব।
০৬ অক্টোবর (রবিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।
প্রধান অতিথি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষকতা পেশা প্রতিমুহূর্তে সমাজ পরিবর্তনের ক্ষমতা রাখে। একজন শিক্ষক সমাজের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময় শিক্ষার্থীবান্ধব। তারা সবসময় পাঠদানের বাইরেও তাদের বিষয়ে সামাজিক দায়িত্ব পালন করেন। বর্তমানে চালু হওয়া ওবিই কারিকুলায়ও একটা পার্ট রয়েছে শিক্ষার্থীদের মনিটরিংয়ের ব্যাপারে।
তিনি আরও বলেন, খুলনা অঞ্চলের সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিশেষ করে সুন্দরবনের সম্পদ নিয়ে বহুমুখী গবেষণা এবং উপকূলের মানুষদের জীবন-জীবিকার উন্নয়নসহ উপকূলীয় এলাকা উপকৃত হবে- এমন দিক বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে এখানে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এবং দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে এসব বিষয় চিন্তা করে সময়োপযোগী সাবজেক্টগুলো চালু করা হয়। এখানকার শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষক হিসেবে এটাই আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। তিনি তাঁর বক্তব্যে বিসিএস চাকরি ছেড়ে শিক্ষকতা পেশায় আসার পথ-পরিক্রমা উল্লেখযোগ্য দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। মতবিনিময় সভায় আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের ’২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ’১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ০৬ অক্টোবর (রবিবার) দুপুর ২.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজমান। পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য একটি আদর্শ পরিবেশ রয়েছে এখানে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মনের বিকাশ হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা ও শিক্ষাপরবর্তী জীবনের অধ্যায় শুরু করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে পরাধীনতার শেকল ভাঙতে হয়। এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের উদ্ভূত পরিস্থিতিতে যখন শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল, তখন শিক্ষার্থীদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমসহ সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। তাই সব শিক্ষার্থীর উচিত শিক্ষকদের যথাযথ সম্মান করা। শিক্ষকদেরও উচিত সব শিক্ষার্থীকে নিজ সন্তানের মতো স্নেহে আগলে রাখা। এতে ছাত্র-শিক্ষকের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা গুণগত শিক্ষা অর্জন ও প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রভাষক সুতপা দে বর্ণা। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ২০২৩ সালে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পরিসংখ্যান ডিসিপ্লিনের খেলোয়াড়দের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
পরে নবীনবরণ উপলক্ষ্যে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিঘলিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা
দিঘলিয়া প্রতিনিধিঃ
“জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী ৬ অক্টোবর রবিবার জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।
তারই অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র ্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও আরো অনেকে অংশগ্রহণ করেন।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য অফিসার সাইদা খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত এক ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক এক
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ছিনাইকারীর গুলিতে এক ব্যবসায়ী যখম হয়েছে।অস্ত্র গুলিসহ জনতার হাতে আটক এক সন্ত্রাসী। থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, গত শনিবার (৫ অক্টোবর) রাত অনুঃ ১১টায় উপজেলার নলতা বাজারের এক বিকাশ ব্যবসায়ী বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শাহ আলম ( লাভলু) গুলিবিদ্ধ হয়। সে দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামের নাজির আলীর ছেলে। আহত হয়েছে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ওহিদুল ইসলাম। এসময়ে লাভলু ও ওহিদুলের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী বেরিয়ে ধাওয়া করে পুর্ব পাইকাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। আটকৃতের নিকট থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলী উদ্ধার করে ধৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ লাভলু সাতক্ষীরা মেডিকেলে ও গণপিটুনির শিকার হৃদয় পুলিশ হেফাজতে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় এ প্রতিনিধিকে জানান, ছিনতাইয়ের ঘটনায় আটক ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গুলির শব্দে ও স্থানীয় বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন মেম্বরের পরিবার এবং প্রতিবেশীদের প্রতিরোধে ছিনতাইকারী আটক হয়। তদন্ত ছলছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

কালিগঞ্জে জাতীয় নিবন্ধন দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
“জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভরপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও অফিস সহকারী মাসুম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান ও আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ধলবাড়িয়া ইউপির সচিবসহ বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি বাহির হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কালিগঞ্জে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করলেন আলহাজ্ব আব্দুর রব
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জের মথুরেশপুরের বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুর রব নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করেছেন। রবিবার বিকাল সাড়ে ৫টায় মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট সংলগ্নে অত্র ইউপির সাবেক প্রয়ত চেয়ারম্যান শেখ আব্দুল হকের উৎসর্গে পানির ফিল্টার উদ্বোধন করা হয়। শেখ আব্দুর রব উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র। মথুরেশপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য এসএম আবু তাহের তোহারের সভাপতিত্বে ও গুমানতলী কামিল মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুর রব। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা নিজদেবপুর গ্রাম, এখানে মানুষের বিশুদ্ধ খাবার পানির কষ্ট দীর্ঘদিনের। চলাচলের পথ বিঘ্ন লেগেই আছে। তাই এলাকার মানুষের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্হাপন করে দিয়েছি। তাছাড়া রাস্তাঘাট সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত অব্যাহত রেখেছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য এসএম আবু হাসান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মহিউদ্দীন আহমেদ, উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাহমুদন্নবী, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, গৌবিন্দকাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হাসান, সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসনাত আলী প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের রুপসা উপজেলা শাখা এর দলীয় কার্যলয়ে উদ্বোধন করা হয়েছে। উপজেলা শাখা সভাপতি শেখ মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাও হারুন অর রশিদ এর পরিচালনায় ৬ অক্টোবর বিকাল ৪ টায় দলীয় কার্যালয় এর উদ্বোধন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের মুহতারাম মহাসচিব, অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওঃ ইউনুস আহমদ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মুঃ আব্দুস সাত্তার হালদার, আলহাজ্ব মাষ্টার নাজিম উদ্দিন হালদার, মাও জালাল উদ্দীন, মুফতী জালাল উদ্দীন, মুফতী মিজানুর রহমান, আঃ হাফিজ শেখ, মুফতী নাজমুস সাকিব, আক্তারুজ্জামান আকতার, মাওঃ জামাল উদ্দিন, মাওলানা ইউসুফ আলী,মাওলানা জাহিদুর রহমান, মাও মাসুদুর রহমান রউফি,আশরাফ আলী ফকির, মোঃ আল-আমীন, আরজান আলী মেম্বার, আলহাজ্ব মোঃ ইকরামুল হক, মোঃ সেলিম সরদার, যুবনেতা মাও আনিসুর রহমান, নাজমুল, ছাত্র নেতা, ফরহাদ মোল্লা, হাবিবুল্লাহ, নাসরুল্লাহ, মোহাঃ রাতুল, সাকিব প্রমুখ

শ্যামনগর পৌরসভার উদ্যোগে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে পৌর প্রশাসক (উপজেলা সহকারী কমিশানর (ভুূমি) জনাব আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্তর এলাকা থেকে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে লার্ভি সাইট চিহ্নিত করে মশার লার্ভা নষ্টের জন্য এমন উদ্যোগ নেয়া হয়।
এসময় পৌরসভার প্রশাসক জনাব আব্দুল্লাহ আল রিফাত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সহকারী অ্যধাপক সামিউল মনির, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস প্রমুখ।
কার্যক্রমের উদ্বোধনকালে পৌর প্রশাসক বলেন সরকারি ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। বদ্ধ স্থানে পানি জমে থাকার বিষয়টি সমাধানের সাথে সাথে গৃহস্থলীর পাশর্^স্থ ড্রেণ ও জলাকার ছাড়াও বাড়ির পাশর্^স্ত বাগান পরিস্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পৌরসভা গঠনে তিনি সকল নাগরিকের আন্তরিক সহায়তা চান।

দূর্গাপূজা উপলক্ষ্যে দিঘলিয়া উপজেলা বিএনপির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা,সুধী সমাবেশও আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষে গতকাল রোববার সন্ধ্যায় দীর্ঘ দীঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ও বক্তব্য রাখেন, দিঘলিয়া থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বিল্লাল হোসেন,গাজী জাকির হোসেন,মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন,শেখ আবুল কালাম আজাদ,মোঃ আবেদ মোল্লা,ডা: হাফিজুর রহমান, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ জামশেদ কবির জুয়েল, মোঃ আলম চৌধুরী, মো: বাদশা গাজী,মাহমুদুল হাসান মিঠু, আব্দুল্লাহ আল মামুন নিপু, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম হাসান,মোহাম্মদ খান,আব্দুল কাদের জনি, মোঃ লিটন শেখ,গাজী মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী টুটুল, মোল্লা তৈয়েব,খান আরিফ,উদ্দীন জাহাঙ্গীর হোসেন, মো: এফতেকার সরদার,মোঃ হিমেল গাজী প্রমুখ

নড়াইলে বাসচাপায় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নিহত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় বাসচাপায় শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের কালনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তার নাম রিফাতুল ইসলাম (৩৪)। তিনি লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের বেলায়েত শিকদারের ছেলে ও গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কর্মস্থল গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে আসছিলেন রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ। কালনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন দুই জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতুলকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শরীফ শেখ (২৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।
রোববার (৬ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে খুমেক হাসপাতালে ৭ জনের মৃত্যু হলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের কার্তিকদিয়া এলাকার আবু শেখের ছেলে শরীফ শেখ ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৩০৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

১০ বছর ধরে ভাঙাচোরা সড়ক, হয় না সংস্কার
ঝিনাইদহ প্রতিনিধি
উঠে গেছে সড়কের পিচ-ইট। সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে সড়কটি যেন পরিণত হয়েছে ডোবা-নালায়। এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাকসহ ছোট-বড় যাত্রীবাহী যান। এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের হাটগেপালপুর-টিকারী বাজার সড়কের হাটগোপালপুর অংশে।
সড়কটির সয়াইল, গোপিনাথপুর, বালিয়াডাঙ্গা, নারিকেলবাড়িয়া, বড়াতলা, হামদহসহ বিভিন্ন এলাকায় সৃষ্ট ছোট-বড় গর্ত আর ভাঙা থাকায় অনুপযোগী হয়ে পড়েছে যানবাহন চলাচল। ঝিনাইদহ শহর এবং হাটগোপালপুর ও নারিকেলবাড়িয়া বাজার গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত সড়কটি দিয়ে। অথচ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এমন নাজুক অবস্থায় রয়েছে সড়কটি।

খোঁজ নিয়ে জানা যায়, এলজিইডির আওতাধীন সড়কটির দৈর্ঘ্য হাটগোপালপুর বাজার থেকে টিকারী পর্যন্ত ৯ দশমিক ৫০ কিলোমিটার এবং টিকারী থেকে নারিকেলবাড়িয়া বাজার হয়ে শহরের হামদহ পর্যন্ত ১০ দশমিক ৫০ কিলোমিটার। কয়েক বছর আগে সড়কটি সংস্কারের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে উইকেয়ার প্রকল্পের আওতায় ৭৬ কোটি টাকা বরাদ্দ আসে। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (ঢাকার) ঠিকাদার নিয়োগ ও কার্যাদেশ জটিলতায় ফেরত যায় সেই অর্থ।
হাটগোপালপুর বাজার থেকে সংসারের কেনাকাটা সেরে কুশাবাড়িয়া যাচ্ছিলেন শাহিনা বেগম। তিনি জাগো নিউজকে বলেন, ‘খুবই সমস্যা, বিশেষ করে ঝাঁকিতে শরীর ব্যথা করে। গর্তে গাড়ি পড়লেই এক সাইডে এমনভাবে বেঁকে যায় মনে হয় যেন উল্টে পড়ে গেলাম। রোগী থাকলে তো তাদের অবস্থা আরও নাজুক হয়ে যায়। সড়কটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।’
একই বাজারের ধান-চাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘রাস্তার যে পরিবেশ তাতে ব্যবসা-বাণিজ্য করার মতো অবস্থা নেই। নারিকেলবাড়িয়া, টিকারী, হাটগোপালপুর বাজার এমনকি ঝিনাইদহ শহরে যাওয়ার সব পয়েন্ট খুবই খারাপ। গাড়ি চালানো যায় না। বিভিন্ন গ্রাম থেকে ধান সংগ্রহ করে মিলে আনতে খুবই ভোগান্তি আমাদের।’
বেড়বাড়ি গ্রামের ইজিবাইকচালক মামুন মন্ডল বলেন, ‘রাস্তায় যাত্রী নিয়ে ইজিবাইক চালানো খুবই কষ্টের। এই রাস্তার সয়াইল গ্রামের প্রবেশ পথের অংশ খুবই খারাপ অবস্থা। চারদিন আগে এই ভাঙায় পড়ে ইজিবাইকের টায়ার খুলে যায়। এমন ভোগান্তি প্রায় প্রতিদিনের।’
এ বিষয়ে ঝিনাইদহ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে হামদহ থেকে নারিকেলবাড়িয়া অংশে পাঁচ কিলোমিটারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান। কার্যাদেশ হলেই কাজ শুরু হবে। আগামী বর্ষার আগেই সড়কের সম্পূর্ণ অংশই সংস্কার করা হবে বলে জানান তিনি।

যশোর হোমিওপ্যাথিক কলেজে হামলা-মারপিট ও পদত্যাগপত্রে জোর করে সইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২
যশোর প্রতিনিধি
যশোর হোমিওপ্যাথিক কলেজে হামলা, ভাঙচুর, লুটপাট ও অধ্যক্ষকে মারধর এবং জোর করে পদত্যাগপত্রে জোর করে সইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।
ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে থানা পুলিশ তাদের আদালতে চালান দেয়। তবে, উদ্ধার হয়নি কলেজ থেকে লুট হওয়া সিসি ক্যামেরা, ফুটেজ ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল।
গ্রেফতার দুজন হলো– শহরের আরএন রোড এলাকার কুখ্যাত সন্ত্রাসী হাবিবুর রহমান হবি এবং শহরের বকচর এলাকার আব্দুল্লাহ আল বাকী।
যশোর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান অভিযোগ করেন, ‘কলেজে হামলা-ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনার নেপথ্যে এক সাংবাদিকও রয়েছেন। তিনি দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সাংবাদিক হওয়ার কারণে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এখন তিনি কমিটিতে থাকতে পারবেন না জেনে দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে এসব অপকর্মে লিপ্ত হয়েছেন। তারা সবাই মিলে কলেজটি ধ্বংস করতে চায়। সেই সঙ্গে কলেজের সম্পদ লুটও করতে চায়। আমার কারণে সেসব করতে না পারায় এসব দুর্বৃত্তরা সবাই এক হয়ে হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি জেলাপ্রশাসক আমাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। তার দিক-নির্দেশনায় সবকিছু করেছি।’
এদিকে, বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করার কারণে হতবাক হয়ে পড়েছেন আরএন রোড এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলছেন, হাবিবুর রহমান হবি জীবনে কোনোদিন বিএনপি করেননি। তার কোনও পদ-পদবিও নেই। তিনি বিএনপির নাম ভাঙিয়ে কতিপয় চাঁদাবাজের সঙ্গে এক হয়ে অপকর্মে লিপ্ত হয়েছেন। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘হাবিবুর রহমান হবি বিএনপির পলিটিক্স করেন না। তিনি কেশবপুরের সাদেক সাহেবের আত্মীয়। বিএনপির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। হোমিওপ্যাথিক কলেজে যে ঘটনা ঘটেছে বিএনপি তার নিন্দা জানায়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, ‘মামলার এক ও তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। মালামাল উদ্ধার করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ-বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনায় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে নগরীর লবণচরা থানা এলাকার গল্লামারী বাজারে অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গল্লামারি বাজার এলাকার হারুন ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরাধে কাওসার স্টোরকে ৬ হাজার টাকা ও জহিরুল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স শাহজাহান ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শরীফা সুলতানা, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা রোববার দুপুরে খুলনা মহানগরীর লবণচরা থানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। এসময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সব ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। অভিযানকালে লবণচোরা থানার গল্লামারি বাজার এলাকায় ওষুধ, মুরগি, ডিম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

জবিতে মাগুরা জেলা ছাত্রকল্যাণের সভাপতি রাফি, সম্পাদক শাহিন
মাগুরা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত মাগুরা জেলার শিক্ষার্থীদের সংগঠন মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রাফি ইশতিয়াককে সভাপতি এবং ইতিহাস বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহিন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) মাগুরা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি শারফুল আলাম তানিন ও সাবেক সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার যুথী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য ২৪ সদস্যদের এই কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আওতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কমিটির অন্যরা হলেনÍ সহ-সভাপতি হাসিব শিকদার, ওয়াজেদ আহমেদ মুন, ফজলে রাব্বী, নয়ন হাসান, আশিকুর রহমান, অন্তর শাহ, নাজমুস সাকিব, কাজী রিয়াজুল ইসলাম, হাবিবুল্লাহ।
যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সবুজ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন, বন্যা বিশ্বাস, কাজী ওহেদুজ্জামান বাদল, শামীম শেখ, দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম প্রিন্স, উপ-দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা বিশ্বাস, এনায়েত করিম অনিক, আনিকা তাহসিন, প্রচার সম্পাদক ইমন রহমান শিশির, উপ- প্রচার সম্পাদক রিয়াজ হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক আকিদুল ইসলাম আদনান।
নবগঠিত কমিটির সভাপতি রাফি ইশতিয়াক বলেন, মাগুরা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে একে অপরের যে কোনো সুযোগ সুবিধায় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর ময়ূর নদের পাশ থেকে এক ব্যক্তির খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুরে নদের পাশে ময়লার স্তূপ থেকে সেটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা থানার এস আই দীপক কুমার পাল জানান, সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। পায়ের পাতার কিছু অংশ পচন ধরা ছিল। কাউকে হত্যার পরিকল্পনা থেকে পা কাটা হয়েছে নাকি পচন ধরায় পা কেটে ফেলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আপাতত খণ্ডিত পায়ের সুরতহাল ও ময়নাতদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

বাবা হত্যার মামলা করে জীবনের ঝুঁকিতে মেয়ে
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের পল্লিচিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যার মামলা করায় তাঁর মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। শনিবার সকালে শ্যামনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী আজিমুন নাহার কুইন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
আজমুন নাহার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২৯ সেপ্টেম্বর তাঁর বাবা শেখ আব্দুল আজিজকে পিটিয়ে হত্যা করে তাঁর দুই চাচা ও তিন চাচাতো ভাই। এ ঘটনায় সেদিন রাতেই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি শ্যামনগর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ২ অক্টোবর প্রধান আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইল ফোনে কল করে মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে।

হত্যাকাণ্ডের পর আজমুন নাহার একমাত্র মেয়ে সাদিয়া শাহরীণ শেফা ও বিধবা মাকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছেন। কিন্তু একটি নম্বর থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাঁকে অপহরণ করে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাদের জীবনের নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে আছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাকিমের মোবাইল ফোন কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। যে নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হয়েছিল, সেটিতে কল দিলে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি বলেন, দুই দিন আগে তাঁর ফোন থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হত্যা মামলার বাদীকে হুমকির অভিযোগে একটি ডিজি পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা।

ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে মারধর, শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে থানায় আশ্রয়
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রলীগের এক কর্মী। শনিবার (০৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রলীগ কর্মীর নাম আবদুল হাফিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাইয়ের ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের হুমকি দেওয়া, আওয়ামী সরকারের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চলাফেরা করা এবং হলের ডাইনিসহ বিভিন্ন দোকানে বাকি খাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
থানায় আশ্রয় নেওয়ার আগে সন্ধ্যা ৭টা থেকে সাদ্দাম হোসেন হলের ৩৩৩ নম্বর কক্ষে তাকে ঘিরে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সহ-সমন্বয়ক তাকে নিরাপদে বের করে দিতে চাইলে হল গেট পার হয়ে শিক্ষার্থীরা তার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে মারধর করে ধাওয়া দেয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিভাগের রিটেক পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসে হাফিজ। বিকেলের দিকে হলে প্রবেশ করতে নিষেধ করার পরও পাঁচ ছয়জনকে সঙ্গে নিয়ে আবদুল হাফিজ জোরপূর্বক হলে প্রবেশ করেন। সেখানে ৩৩৩ নম্বর কক্ষে অবস্থান করেন তিনি। বিষয়টি শিক্ষার্থীরা জানতে পারলে রুমের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তাকে নিরাপদে বের করে দিতে চাইলে হল গেটে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাফিজকে জুতার মালা পরিয়ে দেয়। শেষে মারধর করে ধাওয়া দিলে তিনি দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামাল উদ্দীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে বাকি টাকা পরিশোধ করার শর্তে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী হাফিজ বলেন, পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে এসেছি। কিন্তু এরকম কিছু হবে ভাবিনি। তারা আমাকে অন্য হাফিজ (শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ভেবেছিল। যে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করেছিল। আমি সেই হাফিজ নই। আমি ছাত্রলীগের সঙ্গেও জড়িত ছিলাম না। আন্দোলনের সময় কাউকে হুমকি দিইনি। আর ডাইনিং ম্যানেজার ও দোকানদারদের সঙ্গে কথা বলেছি। কালকেই আমি টাকা দিয়ে দেব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল বলেন, সাধারণ শিক্ষার্থীদের শান্ত করে তাকে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করেছিলাম। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তিনি থানায় আশ্রয় নেন।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফোন দিলে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। আগামী ৭ তারিখের মধ্যে তাকে বাকি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। টাকা পরিশোধ করলে তাকে পরীক্ষা দেওয়া সুযোগ করে দেওয়া হবে।
এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বেশি দামে ডিম বিক্রি: কুষ্টিয়ায় ২ পোল্ট্রি ফার্মকে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে বেশি দামে ডিম বিক্রির অপরাধে পোল্ট্রির দুই ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিনা আক্তার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সবুর বিশ্বাসসহ জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে অমি পোল্ট্রি ফার্মকে সাত হাজার ও সাইফুল পোল্ট্রি ফার্মকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য পোল্ট্রি ফার্ম মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে তিনজন অস্ত্রসহ আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান উত্তরপাড়ার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।
কাটিয়া সরকারপাড়ার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক ব্যক্তিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ধরে স্থানীয় সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকি টাকা না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে চাঁদার টাকা ও একটি ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

ফজলুল হক ফকিরের বিরুদ্ধে জালিয়াতি ও জমাজমি প্রতারণার অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের আঃ রহমান ফকিরের পুত্র অবসরপ্রাপ্ত কৃষিব্যাংক কর্মচারী ফজলুল হক ফকিরের বিরুদ্ধে জালিয়াতি ও জমাজমি প্রতারণার অভিযোগ উঠেছে। বর্তমান ফকিরহাট উপজেলার বাসিন্দা। ফজলুল হক (ফজলে ফকির) জমাজমি বিক্রয় করার পরে উক্ত বিক্রয় কৃত জমি পূণরায় নিজপুত্রদ্বয় ইমরান ও মেহেদীকে দালিলিক হস্তান্তর করে দেয়। প্রকৃত পক্ষে ফজলুল হক (ফজলে ফকির) ক্রয়কৃত এবং পৈত্রিক সুত্রেপ্রাপ্ত মোট ৮৩ শতক জমির মালিক। তিনি ইতিমধ্যে ৮৩ শতক জমিই বিক্রয় করেছেন। যা ভুক্তভোগীর আবেদনের প্রক্ষিতে নায়েব তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বিগত ১১/০৯/১৯৮৯ ইং তারিখে ১৩৬৯/৮৯ নং দলিলের মাধ্যমে মনিরা বেগমের নিকট ০.৪২ একর জমি, বিগত ২৪/১০/১৯৯১ ইং তারিখে ১৬৯৯/৯১ নং দলিলের মাধ্যমে মো: খলিলুর রহমানের নিকট ০.৩৫ একর জমি এবং সর্বশেষ ২১/০১/২০১০ ইং তারিখে ৬৮/১০ নং দলিলের মাধ্যমে ০.০৬ একর জমি ছত্তার ফকিরের নিকট বিক্রয় করে মোট (০.৪২+০.৩৫+০.০৬) = ০.৮৩ একর জমি জমি বিক্রয় করে পুরোপুরি নিঃস্বত্তবান হয়ে যান। উল্লেখ্য যে ফজলুল হক ফরিরের হোসেনপুর মৌজায় আর কোন জমি অবশিষ্ট রইল না। ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান আরএস জরিপ চলমান কালে জমি বিক্রি করেছে, পরবর্তীতে আরএস রেকর্ড ফজলুল হক ফকিরের নামে প্রকাশিত হওয়ায় তিনি উক্ত বিক্রিত জমি নিজের ছেলেদের নামে পূণরায় হেবা দলিল করে দেয় । পরবর্তীতে জেনে বুঝে ফজলে ফকিরের ছেলে ইমরান এবং মেহেদি প্রতারণা করে নিজ নামে মিউটেশন করে নিয়েছে।এমতাবস্থায় আমি জমির প্রকৃত মালিক মোশারেফ হোসেন ফকির উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে বিষয়টি প্রমাণসহ অবহিত করলে তিনি মিউটেশন সংক্রান্ত সকল আদেশ স্থগিত করেন। যার কারণে ইমরান নতুন প্রতারণা করার জন্য রূপসার কিছু হলুদ সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নামে অপপ্রচার চালানোসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন কথা লিখে অভিযোগ দায়ের করে উপজেলা ভুমি অফিসের সুনাম ক্ষুণ্ণ করছে। অপরদিকে আমি মোশাররফ হোসেন খরিদা সুত্রে উক্ত জমির মালিক হয়েছি তার বিবারণ নিম্নে পেশ করিলাম। যথাক্রমে ০৯/০৬/২০০৫ ইং তারিখে ১০৮১/০৫ নং দলিলের মাধ্যমে মনিরা বেগমের (ফজলুল হক ফকিরের জমির ক্রেতা) নিকট থেকে ০.২৩৩৭৫ একর জমি, বিগত ২৩/০৬/২০০৫ ইং তারিখে ১২৩১/০৫ নং দলিলের মাধ্যমে মো: খলিলুর রহমানের (ফজলুল হক ফকিরের জমির ক্রেতা) নিকট থেকে ০.২১৫০ একর জমি, বিগত ২৮/০২/২০০৮ ইং তারিখে সেলিনা বেগম, শিরিনা বেগম ও পারভীন আক্তারের নিকট থেকে ৩৪১/০৮ নং দলিলের মাধ্যমে ০.০৮ একর জমি, বিগত ৩০/০৬/২০১১ ইং তারিখে ১৫৫৯/১১ নং দলিলের মাধ্যমে খরিদা সুত্রে মালিক হয়ে বিধি মতে নিজনামে নামপত্তন করে নেয়। এব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমির) নিকট জানতে চাইলে তিনি বলেন জমিজমা সংক্রান্ত বিয়য়ে উভয় পরিবারের মধে গোলযোগ রয়েছে এবং আদালতে মামলা চলমান রয়েছে। একারণে আমার দপ্তরের কার্যক্রম স্থাগিত করেছি।

আজ বিশ্ব বসতি দিবস
তথ্য বিবরনী
আজ ৭ অক্টোবর বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে নয়টায় খুলনা শিববাড়ি মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।

রূপসায় সারের ডিলারের পরিবর্তন চেয়ে কৃষকদের আবেদন
রূপসা প্রতিনিধি
রূপসায় ৩নং নৈহাটী ইউনিয়নের সারের ডিলার মেসার্স যুবরাজ এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ নাসির হোসেন সজল এর অনিয়ম ও দূর্নীতি তুলে ধরে এবং ডিলারশীপের পরিবর্তন চেয়ে গত ২৯ সেপ্টেম্বর দুপুরে খুলনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছে স্থানীয় কৃষকবৃন্দ। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় নৈহাটী ইউনিয়নের সারের ডিলার মেসার্স যুবরাজ এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ নাসির হোসেন সজল তার সারের ডিলারশীপ নেওয়ার পর হইতে নিজে না চালিয়ে আঃ হালিম (মোবাঃ ০১৭১৭০০৭৬৪০) নামে এক অসাধু ব্যক্তিকে দিয়ে ব্যবসা পরিচালনা করছে। আমরা ইউনিয়নের কৃষরা আমাদের প্রয়োজনীয় সার আনতে গেলে আঃ হালিম সরকারী নির্ধারিত দামের চেয়েও অতিরিক্ত দাম নেয় এবং নির্দিষ্ট সময়ে আমরা আমাদের প্রয়োজনীয় সার পায় না। তার দোকানে সার মজুদ থাকা সত্ত্বেও সে আমাদের কৃষকদের না দেবার তালবাহনা করে। । পরবর্তীতে সে অতিরিক্ত দামে অন্য এলাকায় খুচরা দোকানে ঐ সার বিক্রয় করে। এই বিষয়ে আমরা কৃষকরা রূপসা থানার কৃষি অফিসারকে বার বার অবগত করলেও কোন সমাধান পায়নি। এতে করে আমরা কৃষকরা নির্দিষ্ট সময়ে সার না পেয়ে এবং অতিরিক্ত দামে ক্রয় করার কারনে আমাদের ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। আর এ কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। এমতাবস্থায় আমরা কৃষকেরা আপনার মাধ্যমে উক্ত ডিলার পরির্বতের জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আবেদনকারীদের মাধ্যমে জানা যায়, জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেছে অচিরেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

দৌলতপুর থানা বিএনপির পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মহানগরীর দৌলতপুর থানা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের কথা জানানো হয়। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন রবিবার রাতে এ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে মুরশিদ কামালকে আহবায়ক ও সদস্য সচিব হয়েছেন শেখ ইমাম হোসেন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হলেন মতলুবুর রহমান মিতুল, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, খবির উদ্দিন, সাইফুল ইসলাম মামুন, জয়নাল আবেদীন, সদস্য হলেন লিয়াকত হোসেন লাভলু, বেলায়েত হোসেন, মাজেদ হাওলাদার, পারভেজ ইসলাম, আসাদুজ্জামান আসাদ, জাহিদ হাসান খসরু, মাসুদ রানা ডাবলু, রাজাউর রহমান প্রিন্স, আরমান হোসেন, মনিরুল ইসলাম নিশা, মিজানুর রহমান, শেখ নাজিম, শামীম আজাদ মিলু, সিরাজুল ইসলাম সানি, খন্দকার ইকবাল কবির, মোঃ আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, মাইনুল ইসলাম, সিরাজ দেওয়ান, মোঃ মুক্তার হোসেন মুক্ত, ওয়াহিদুজ্জামান, হুমায়ুন কবির, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম, সামদানী মোল্লা, রকিবুল ইসলাম মিঠু, গোলাম নবী, রাসেলুজ্জামান, বাবু শেখ, এলেম হাওলাদার, মোঃ মনির হোসেন, আলহাজ¦ রুহুল কুদ্দুস, আকসির হোসেন সাজু, অমল সরকার, দাউদ হোসেন, মোঃ আল মামুন, লতিফ আলী মোড়ল, হাসান শহীদ সালাউদ্দিন, শাহজাহান খান, মুরাদ হোসেন, হাদিসুর রহমান নোমান, বিশ্বজিৎ সেন।
উল্লেখ্য ২০২৩ সালের ১৪ মে (রবিবার) দৌলতপুর থানার ছয়টি ওয়ার্ডের কাউন্সিলরা ভোটের মাধ্যমে মো. আবু মুর্শিদ কামালকে আহ্বায়ক এবং শেখ ইমাম হোসেন সদস্য সচিব নির্বাচিত করেন।

মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
দাকোপ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোংলার মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে মন্দিরে টহলেও থাকবেন নৌবাহিনীর সদস্যরা। রবিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় দিগরাজ বাজারে সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে নৌবাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক কমান্ডার তৌহিদুল হক ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। নৌ বাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘মোংলা উপজেলায় ৩২টি মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। এসব মণ্ডপে পূজারিরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য নৌবাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় থাকবেন।

খানজাহান আলী থানা ওসির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন এর সাথে গতকাল সন্ধায় খানজাহান আলী থানা বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। মতবিনিময় সভায় খানজাহান আলী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে এবং আসন্ন দুর্গাপুজা সনাতন ধর্মলাম্ববীরা যেন উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে সেজন্য বিএনপির নেতৃবৃন্দ প্রশাসনকে সকল প্রকার সহযোহিতা করার আশ^াস প্রদান করেন। মতবিনিময় সভা ওসি কবির হোসেন বলেন আমি সকলের সহযোগিতা নিয়ে থানা এলাকাকে একটি মডেল থানা হিসাবে গড়ে তুলতে চাই। এসময় উপ¯ি’ত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক শেখ সেলিম আহম্মেদ , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন বাবু, নাসিরউদ্দীন, খানজাহান আলী থানা সে”ছাসেবক দলের সদস্য সচিব এমদাদ মোড়ল, যোগিপোল ইউনিয়ন বিএনপির সদস্য হাসিবুর রহমান উজ্জল, যুবদল নেতা শেখ জিয়াউর রহমান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপ¯ি’ত ছিলেন।

ফুলতলা এম এম কলেজে সংবর্ধনা অনুষ্ঠান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা মোজাম মহলদার কলেজে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি এটিএম গাউসুল আজম হাদি ও শিক্ষানুরাগী সদস্য মোঃ রফিকুজ্জামান মল্লিক রাজু এর সংবর্ধনা অনুষ্ঠান রোববার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ড. জাকির হোসেনের পরিচালনায় অধ্যক্ষ শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংবর্ধিত সভাপতি এটিএম গাউসুল আজম হাদি, সদস্য সেলিম মহলদার, শিক্ষক প্রতিনিধি নাবিলা নাজনীন লতা, সদস্য মোঃ রফিকুজ্জামান মল্লিক রাজু, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামসুল আলম খোকন, জিএস মোঃ ওয়াহিদুজ্জামান, জামিরা কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, সাবেক সদস্য মোঃ আলমগীর হোসেন মোল্যা, সহকারী অধ্যাপক প্রদ্যুৎ রুদ্ধ চৈত্রী, টিএম বিল্লাল হোসেন, রুনা লায়লা, মোঃ মামুনর রশিদ, মোহাম্মদ আলী প্রমুখ।