স্পোর্টস ডেস্ক
ভারতীতের সাবেক ক্রিকেটার সলিল আঙ্কোলার মা মালা অশোকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির পুনে শহরের প্রভাত রোডে নিজের বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ পাওয়া গেছে। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, মালা নিজেই নিজেকে আঘাত করেছেন। যদিও তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তার মৃত্যুর ধরন নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মালার ঘাড়ে গভীর চোট রয়েছে। মনে করা হচ্ছে সেই আঘাত নিজেই নিজেকে করেছেন। রান্নার ছুরি ব্যবহার করে সেই আঘাত করা হয়েছে বলে অনুমান। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বাড়ির কর্মচারী এসে সেই প্রথম দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশ এবং মালার পরিবারকে খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে মালাকে পুনে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় মালার।
এ নিয়ে পুনে পুলিশের ডিসিপি সন্দীপ গিল বলেছেন, `রহস্যজনক ভাবে তার দেহ পেয়েছি আমরা। স্বাভাবিক মৃত্যু না খুন তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তত ক্ষণ কোনো মন্তব্য করতে চাই না।‘ সন্দীপ জানান, আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সলিল ভারতের হয়ে একটি টেস্ট এবং ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বাঁ পায়ের পেশিতে টিউমার ধরা পড়ায় মাত্র ২৯ বছরে খেলা ছাড়তে বাধ্য হন। এর পর অভিনয় জগতে জড়িয়ে পড়েন। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। কিছু দিন আগে মুম্বইয়ের নির্বাচক হিসাবে কাজ করেছেন।











































