Home আন্তর্জাতিক ইমরানের দলের সমাবেশ ঘিরে উত্তপ্ত ইসলামাবাদ, সেনা মোতায়েন

ইমরানের দলের সমাবেশ ঘিরে উত্তপ্ত ইসলামাবাদ, সেনা মোতায়েন

22


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজধানী ইসলামাবাদ। গতকাল শুক্রবার সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েনে করা হয়েছে সেনা সদস্যদের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের মুক্তির দাবিতে সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। তবে সমাবেশের কারণে সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে আসন্ন এসসিও সম্মেলনের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, বাধা উপেক্ষা করে ইমরান খানের সমর্থকেরা বিভিন্ন দিক থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা করেছেন।

এর আগেও ইসলামাবাদ ও লাহোর সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছিল পিটিআই। কিন্তু সমাবেশের আগে সেখানে একগুচ্ছ কঠিন নির্দেশনা জারি করেছিল সরকার। নির্দেশনা না মানায় দলটির কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষে মধ্যে সংঘর্ষ হয়েছিল।