Home আঞ্চলিক আরিফুর রহমান মিঠুসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজী মামলা

আরিফুর রহমান মিঠুসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজী মামলা

287


স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম আরিফুর রহমান মিঠু, তার ভাই ও ছেলেসহ ৬জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত আবাসিক এলাকার মো. আব্দুল রশিদ।


মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নালিশী পিটিশনটি আমলে নিয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জকে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেছেন। মামলার অপর আসামিরা হলেন সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজের বাসিন্দা মৃত. এস এম এ রব এর ছেলে ও এস এম আরিফুর রহমান মিঠুর ভাই আশফাকুর রহমান রাজিব, এস এম আরিফুর রহমান মিঠুর ছেলে উদয় রহমান, আরাফাত আবাসিক এলাকার আকবর হোসেনের ছেলে এস এম সালাউদ্দিন মিঠু, কসাই কামালের ছেলে ইমরুল ও বশির শেখের ছেলে মো. কাজল শেখ।


নালিশী পিটিশন সুত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাদী আরাফাত আবাসিকে তার জমিতে বালু ভরাট করছিল। এসময় ৩টি মোটরসাইকেলে আসামিরা জমিতে এসে পিস্তল ঠেকিয়ে বলে বালু ভরাট করতে হলে মিঠুকে একলাখ টাকা চাঁদা দিতে হবে।

বাদী টাকা দিতে অস্বীকার করলে বুকে পিস্তল ঠেকিয়ে চাঁদা দিবি না হলে জমি বিক্রি করে চলে যাবি বলে মারধোর শুরু করে। এঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ায় আরাফাত আবাসিক এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল রশিদ বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম এর আমলী আদালতে মামলাটি দায়ের করেন যার নং-৯৮/২৪।