Home খেলাধুলা দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা দিলেন গুন্দোগান

দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা দিলেন গুন্দোগান

28


স্পোর্টস ডেস্ক

ইলকাই গুন্দোগান ও তার স্ত্রী সারা তাদের দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা দিয়েছেন। বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফেরার এক সপ্তাহ ব্যবধানে এই সুখবর জানালেন জার্মান মিডফিল্ডার।

৩৩ বছর বয়সী এই তারকার নেতৃত্বে ম্যানসিটি ২০২২/২৩ সালে ট্রেবল জেতে। তবে এরপরই শৈশবের স্বপ্নের ক্লাব বার্সাতে যোগ দেন। কিন্তু এক মৌসুম পরই তিনি সিটিতে ফেরত আসেন।

দ্বিতীয় সন্তান ঘোষণায় গুন্দোগান একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে ছবিতে তার স্ত্রী সারা ও ১৮ মাস বয়সী ছেলে সন্তান কাইস ছিল।