স্টাফ রিপোর্টার
খুলনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের দুই মামলায় খালাস হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ ৪৯ জন। মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ০১ বিচারক নীলা কর্মকার এই রায় দেন।
আসামী পক্ষের আইনজিবী এ্যাডঃ আবু ইউসুফ মোল্লা জানান, ২০১৭ সালে ডুমুরিয়ার বামুনদিয়া এলাকার একটি ঘটনা কেন্দ্র করে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তৎকালীন জেলা গোয়ান্দা পুলিশের পরিদর্শক এস এম আলমগীর কবীর। সে সময় মিয়া গোলাম পরওয়ার সাহেব অন্য মামলায় জেলে থাকায় তাকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
২০১৮ সালের ২০ ডিসেম্বর মামলাটির তদন্ত শেষে পুলিশ বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দুটি পৃথক চার্জশীট দেন। চার্জশীটে মিয়া গোলাম পরওয়ার সহ ৫০ জনকে আসামী করা হয়। এদের মধ্যে একজনের মামলা চলাকালীন সময়ে মৃত্যু হওয়ায় তিনি মামলা থেকে অব্যাহতি পান আগেই।
মঙ্গলবার মিয়া গোলাম পরওয়ার সহ ৪৯ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন বিচারক।











































