বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শওকত (৪০), মাসুম (৩০), নিপা (২৮) ও মোশারেফ হোসেন (৩৫)। তাদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের পরিচয় জানা যায়নি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোশারেফ মারা যান। গুরুতর আহত হিরণ শেখ (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাংলা
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপসহ চালক পালিয়েছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটি শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।











































