খবর বিজ্ঞপ্তি।।
আজ ১লা সেপ্টম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবারের প্রতিষ্ঠা বার্ষিকী একটু ভিন্নভাবে পালন করবে বৃহৎ এই রাজনৈতিক দলটি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য বরাদ্দ অর্থ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রান তহবিলের মধ্য দিয়ে ব্যয় করা হবে। শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর বরাদ্দকৃত অর্থই নয়, দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার প্রথমদিন থেকে শুরু করে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে বিভিন্ন সাহায্য সহযোগিতায় কাজ করছেন দলের নেতাকর্মীরা। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর জাতীয়তাবাদের মহান স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ পর্যন্ত আধুনিক বাংলাদেশ গঠনে এই দলের বিরাট ভূমিকা রয়েছে।
কর্মসুচি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির পুর্ব ঘোষিত ৬দিনব্যাপী কর্মসূচি স্থগিত করে ১দিনের কর্মসুচি গ্রহন করেছে। দেশে অস্বাভাবিক বন্যা পরিস্থিতির কারনে বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ বাকি ৫দিনের কর্মসুচি প্রত্যাহার করে শুধুমাত্র একদিনের কর্মসুচি রাখে। আজ বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ কার্যালয়ে আলোচনা সভা ও আলোচনা সভা শেষে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।











































