Home আঞ্চলিক সুন্দরবনে হরিণের মাংস ও মাছসহ আটক ৬

সুন্দরবনে হরিণের মাংস ও মাছসহ আটক ৬

16


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের অভায়ারণ্যে অনুপ্রবেশ করে ফাঁদ পেতে হরিণ ও বিষ দিয়ে মাছ শিকারকালে দুর্বৃত্ত চক্রের ৬সদস্যকে আটক করেছে বনবিভাগ। এ সময় উদ্ধার করা হয়েছে হরিণের মাংস, বিষ দিয়ে আহরিত চিংড়িসহ হরিণ শিকারের ফাঁদ। শনিবার ভোর রাতে চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক গুটাবাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা জানান, দুর্বৃত্ত চক্রের সদস্যরা ৩/৪দিন আগে সুন্দবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোর রাতে বনরক্ষীরা আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টারের গুটাবাড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের ৬সদস্যকে আটক করা হয়। এরা হলো – তৈয়মুর রহমান (৩৩), মাসুদ মিনা (৩১), আরমান খান (২২), রিয়াজুল খানন(২৫), ওলিয়ার খান (৩৫) ও তরিকুল ইসলাম(৪০)। এ সময় তাদের কাছে থেকে ২২কেজি হরিনের মাংস, হরিণ ধরার ছিটকা ফাঁদ ১৫০টি, ১৫কেজি বিষ মিশ্রিত চিংড়ি, ২টি তরল কীটনাশকের বোতল, ১টি ডিঙ্গি নৌকা আটক করা হয়েছে।
আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধ্য আমুরবুনিয়া গ্রামে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর শনিবার বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। #