স্পোর্টস ডেস্ক
২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরোতে নিজের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আগামী মাসে অনুষ্ঠেয় উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সিআরসেভেনকে দলে রেখেছেন পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেজ।
সবশেষ ইউরোর মাধ্যমে রেকর্ড ষষ্ঠবারের মতো টুর্নামেন্টটিতে নেমেছিলেন রোনালদো। তবে একটি গোলও পাননি আল-নাসরে খেলা এই তারকা। পর্তুগালও বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। আল-নাসরে নতুন মৌসুমে এরই মধ্যে ৪ গোল দিয়ে ফেলেছেন রোনালদো। আসন্ন নেশনস লিগে পর্তুগালের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন তিনিই।
পর্তুগাল জাতীয় দল থেকে এরই মধ্যে অবসর ঘোষণা করেছেন ৪১ বছর বয়সী রক্ষণভাগের ফুটবলার পেপে। মার্তিনেজ তার দলে ডেকেছেন স্পোর্টিং লিসবনে খেলা ১৭ বছরের তরুণ উইঙ্গার জিওভানি কুয়েনদাকে। নতুন মুখদের মধ্যে আছেন চেলসিতে খেলা লেফট ব্যাক রেনাতো ভেইগা ও লিলে খেলা ডিফেন্ডার তিয়াগো সান্তোস। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর লিসবনে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।
ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড ম্যাচে পর্তুগালের স্কোয়াড
গোলরক্ষক: দিওগো কস্তা (এফসি পোর্তো), হোসে সা (উলভস), রুই সিলভা (রিয়াল বেটিস)
ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (বেনফিকা), রেনাতো ভেইগা (চেলসি/), গনসালো ইনাসিও (স্পোর্তিং লিসবন), থিয়াগো সান্তোস (লিলে), দিয়োগো দালত (ম্যানচেস্টার ইউনাইটেড), নুনো মেন্দেস (প্যারিস সেন্ট-জার্মেই), নেলসন সেমেদো (উলভস)
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা (ফুলহাম), জোয়াও নেভেস (প্যারিস সেন্ট-জার্মেই), ভিতিনহা (প্যারিস সেন্ট-জার্মেই), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), বার্নান্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), রুবেন নেভেস (আল-হিলাল)
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স (চেলসি), ফ্রান্সিসকো ত্রিনকাও (স্পোর্তিং লিসবন), পেদ্রো গনকালভেস (স্পোর্তিং লিসবন), রাফায়েল লিয়াও (এসি মিলান), জিওভানি কুয়েন্দা (স্পোর্তিং লিসবন), পেদ্রো নেতো (চেলসি), ক্রিস্টিয়ানো রোনালদো (আল-নাসর), ডিয়োগো জোতা (লিভারপুল)











































