Home খেলাধুলা বিদেশে খেলতে গিয়ে আশ্রয় প্রার্থনা, আজীবন নিষিদ্ধ ৩ পাকিস্তানি

বিদেশে খেলতে গিয়ে আশ্রয় প্রার্থনা, আজীবন নিষিদ্ধ ৩ পাকিস্তানি

18


স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের তিন হকি খেলোয়াড় ও এক ফিজিওথেরাপিস্টকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। তাদের বিরুদ্ধে অভিযোগ, নেদারল্যান্ডস ও পোল্যান্ডে অনুষ্ঠিত নেশনস কাপে খেলতে গিয়ে ডাচ কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছিলেন তারা।

ঘটনাটি জানাজানি হওয়ার পরই পিএইচএফ এই সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের গণমাধ্যমগুলোর মাধ্যমে এই তথ্য জানা গেছে। তিন পাক খেলোয়াড় হলেন, মুর্তাজা ইয়াকুব, ইহতেশাম আসলাম এবং আবদুর রহমান। এছাড়া ফিজিওথেরাপিস্ট ওয়াকাসকেও একই কারণ দেখিয়ে নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পাকিস্তান হকি ফেডারেশনের সেক্রেটারি রানা মুজাহিদ বলেন, ‘টুর্নামেন্ট খেলে দল দেশে ফেরার পরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়। সেই সময়ে তিন খেলোয়াড় জানায়, বিশেষ কোনো কারণে ওরা ক্যাম্পে যোগ দিতে পারবে না। পরে জানতে পারি নেশনস কাপের ভিসা ব্যবহার করে ওরা নেদারল্যান্ডসের কাছে আশ্রয় চেয়েছে।’