Home বিনোদন ইধিকার প্রার্থনা

ইধিকার প্রার্থনা

15


বিনোদন ডেস্ক।।
বাংলাদেশেই যেন মন পড়ে রয়েছে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। গত বছর ঈদে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। আর এখন সেই প্রিয় বাংলাদেশের অশান্ত ছবি দেখে অস্থির তার মন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, গত বছর ঈদের সময় ‘প্রিয়তমা’ মুক্তি পায়। মানুষের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। বাংলাদেশের হৃদয় এত উষ্ণ। বাংলাদেশের অতিথি আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছিল। কতো রকমের রান্না। ওপার বাংলা থেকে ওজন বাড়িয়ে এপার বাংলায় ফিরে ছিলাম। সেই চেনা দেশে এখন এত রক্ত ঝরছে।


লাখ লাখ লোকের চোখে জল। বাংলাদেশ চেনাছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হবো, সেখানে কাজ করবো। শান্ত হও প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, এ এক অন্যরকম আন্দোলন। তবে আশা করিনি, সমাজের অতি সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সর্বস্ব লুটের কথা সমাজমাধ্যমে এসে জানাবেন। আমার প্রিয় পড়শি দেশ, তোমার জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছি, আবার সব শান্ত হোক। হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা। প্রবাহিত হোক, ভালোবাসার ফল্গুধারা। যার স্পর্শে হিংসা, ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। জানি, আমার প্রার্থনা সফল হবেই।