Home আঞ্চলিক তালায় শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধু গ্রেফতার

তালায় শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধু গ্রেফতার

34

ইলিয়াস হোসেন, তালা(সতক্ষীরা)।।
তালায় বৃদ্ধা শাশুড়ি কে হত্যার অভিযোগে বৌমা ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তালার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী শান্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-নাছিরন বিবির বৌমা ও আশরাফুল ইসলামের স্ত্রী লিপি বেগম(৩৫) এবং প্রতিবেশী ইদ্রিস গাইনের স্ত্রী আসমা বেগম(৩৪)।

ঘটনার বিবরণে জানাযায়, তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী শান্তিনগর গ্রামে মৃত হাতেম আলী গাইনের স্ত্রী নাছিরন বিবি (৭০) এর গচ্ছিত অর্থ-সম্পদের লোভে বশিভূত হন তার বৌমা। পরে পরিকল্পনা করে বৌমা লিপি বেগম (৩৫) ও প্রতিবেশী আসমা বেগম (৩৪) সুযোগ বুঝে শ^াসরোধ করে শাশুড়িকে হত্যা করেন। স্থানীয় এলাকাবাসী ঘটনার বিষয় টের পেয়ে ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করেন। পরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যা মামলার দায়ে দুই আসামী কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলা নং- ০১, তারিখ-০১-০৮-২৪।