Home আঞ্চলিক সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী শনিবার : আ’লীগের কর্মসূচী

সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী শনিবার : আ’লীগের কর্মসূচী

25


খবর বিজ্ঞপ্তি।।


২৭ জুলাই ‘২৪ খ্রিঃ শনিবার খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস এম মোস্তফা রশিদকে সুজা-এর মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ জুলাই শনিবার সকাল ৯টায় টুটপাড়ায় কবর জিয়ারত, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং কোরআন খানি, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা। উল্লিখিত কর্মসূচিতে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা, উপজেলা ও ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলর ও চেয়ারম্যানকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী।