Home খেলাধুলা দুই দিনের ম্যাচে মুমিনুলের সেঞ্চুরি

দুই দিনের ম্যাচে মুমিনুলের সেঞ্চুরি

14


স্পোর্টস ডেস্ক।।
নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল হক। প্রথম দিন ৪৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। এবার ১৮৩ বলে খেলেছেন ১২৩ রানের ইনিংস। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটে ২৭৪ রান তোলে মুমিনুল হকদের সবুজ দল। এরপর ৬ উইকেটে ১৪৭ রান তুলে দুই দিনের ম্যাচে স্বস্তির ড্র পেয়েছে বিসিবি লাল দল।

মুমিনুলের ব্যাটে রান দেখা গেলেও অন্য ব্যাটাররা লম্বা ইনিংস খেলতে পারেননি। প্রথম ইনিংসে ফিফটি করা মুশফিক দ্বিতীয় ইনিংসে থামেন ফিফটি থেকে ২ রান দূরে থেকে। ১ রানে আহরার আমিন ও ১৫ রানে হাবিবুর রহমান অপরাজিত ছিলেন। বিসিবি গ্রিনের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

এর আগে ৪ উইকেটে ১৪৬ রানে দিন শুরু করে বিসিবি সবুজ দল। মুমিনুলের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে নাইম শেখের ব্যাট থেকে। ৩৪ রান করেন প্রীতম কুমার। ৯ উইকেটে ২৭৪ রানে ইনিংস ঘোষণা করে তারা। বিসিবি লাল দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান।