।। খবর বিজ্ঞপ্তি।।
আজ (১৩ জুলাই) শনিবার বিকাল ৩টায় খুলনা সদর থানার ৩১ নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন হাজি মালেক কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি থাকবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা আহ্বায়ক, বিশেষ বক্তা থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বক্তব্য রাখবেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। সম্মেলনের উদ্বোধন করবেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করবেন ৩১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ শহিদ খান।











































