।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের র খুলনা বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা’২৪ আজ (১৩ জুলাই) সকাল ৯টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
প্রশিক্ষনের উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রশিক্ষণ উদ্বোধন করবেন শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। প্রশিক্ষনে প্রধান আলোচক থাকবেন শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এ্যাড, শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিকাল পৌনে ৫টায় সমাপনি অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ। বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড, নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত,
স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ডঃ এ বি এম ওবাইদুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খাঁন, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। সভাপতিত্ব করবেন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বুনিয়াদী প্রশিক্ষনের খুলনা বিভাগের ৩০০ শতাধিক শ্রমিক নেতা অংশগ্রহন করবেন।











































