Home আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরে হামলায় দুই সেনা ও ছয় সন্দেহভাজন নিহত

জম্মু-কাশ্মীরে হামলায় দুই সেনা ও ছয় সন্দেহভাজন নিহত

22


আন্তর্জাতিক ডেস্ক।।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও কুলগাম জেলায় সিরিজ হামলায় দুই সেনা ও ছয় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। এছাড়াও নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাও। এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে সন্দেহ করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো।


হামলা ও পাল্টা প্রতিরোধের ঘটনায় শুরু হয় শনিবার (৬ জুলাই) সকালে কুলগাম জেলার মুদেরগাম গ্রামে। জঙ্গি অবস্থান সন্দেহে একটি বাড়ি ঘিরে সেনা, রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশ সদস্যরা অবস্থান নিলে পাল্টা গুলিতে এক সেনা নিহত হয়। গুরুতর আহত আরেক সেনাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

বিকালে একই জেলার ফ্রিসাল চিন্নিগাম এলাকায় জঙ্গিদের আরেকটি সম্ভাব্য আস্তানা ঘিরে অভিযান শুরু করে সেনা ও পুলিশের সমন্বিত বাহিনী। রাত পর্যন্ত পাল্টাপাল্টি হামলা চলে। ব্যাপক অভিযানের পর ড্রোনের সহায়তায় ঘটনাস্থলে চার সন্দেহভাজন জঙ্গির লাশ শনাক্ত করা হয়। এই অভিযানেও এক সেনা সদস্য নিহত হয়। রাতভর গোলাগুলির পর রবিবার ভোরে ঘটনাস্থলে আরও দুই সন্দেহভাজনের লাশ পাওয়া গেছে।

রাজৌরি জেলায় মাঞ্জাকোট সেনা ক্যাম্পে হামলার চেষ্টা হয়েছে। পাল্টাপাল্টি গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে সেনা সদর। প্রাথমিক তদন্তে এসব হামলার সাথে লস্কর-ই-তৈয়বার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে