খবর বিজ্ঞপ্তি।।
দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা জেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা আ’লীগের সভাপতির সুস্থতা কামনায় জেলা শ্রমিক লীগ
খুলনা জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে মাউন্টেন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন- কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মুন্সি সেলিম আহমেদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, মোসাঃ তাসলিমা বেগম, অজিত বিশ্বাস, এ্যাডভোকেট এবিএম এনামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, মোঃ মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সহ-সম্পাদক মোঃ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাসান,মোঃ নজরুল ইসলাম সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, প্রচার সম্পাদক শেখ মোঃ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক গাজী কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন চিশতি, রুপসা উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ মোঃ আব্দুস সাত্তার, ডুমুরিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম লিটু, বটিয়াঘাটা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, শ্রমিক নেতা মোঃ হায়দার আলী খান, মোঃ জহির রায়হান প্রমুখ।











































