Home আঞ্চলিক কয়রায় জমে উঠেছে শেষ মহুর্তের প্রচারণা: দ্বিমুখি লড়াইয়ে এগিয়ে মোটর সাইকেল

কয়রায় জমে উঠেছে শেষ মহুর্তের প্রচারণা: দ্বিমুখি লড়াইয়ে এগিয়ে মোটর সাইকেল

71

শাহজাহান সিরাজ।।

আগামী ৯ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কুশলবিনিময়, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তারা দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। চেষ্টা করছেন নিজের পাল্লা ভারী করতে। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। রাস্তাঘাট , হাট বাজার, পাড়া মহল্লা, ও চায়ের দোকানে সাধারণ ভোটরদের মাঝে একটাই আলোচনা, কে হচ্ছেন আগামী উপজেলা চেয়ারম্যান। এ নিয়ে চুল চেরা বিশ্লেষণ করছেন তারা।


অন্যদিকে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সৎ যোগ্য পরোপকারী, ও বিপদে যে কাজ করতে পারবে তাকেই জনপ্রতিনিধি হিসেবে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে কয়রা উপজেলার উন্নয়ন করতে পারবে, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে পারবে তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান সাধারণ ভোটররা।

সহকারি পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম বলেন, সারা দেশে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়ে আসছে এ নির্বাচনে কোন পেশীশক্তি ও রাজনৈতকি দলের প্রভাব মুক্ত থাকবে।


জনগণের রায়ের উপর নির্ভর করবে প্রার্থীর জয়পরাজয়। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উপজেলাবাসীর অভিভাবক নির্ধারণ করবে। এ রায়ের বিরুদ্ধে কোন ব্যক্তি বা দল কাজ করলে প্রশাসন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করবে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

এ উপজেলায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেছেন। এ নির্বাচনে কোন গোষ্ঠী ও গোত্রের দ্বারা প্রভাবিত হবে না। কোন প্রার্থী বা দল কোন পেশি শক্তি দিয়ে জনগণের রায় ছিনিয়ে নিতে চিন্তা করলে প্রশাসন তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে আইনের আওতায় এনে দাঁতভাঙ্গা জবাব দেবে বলে প্রশাসনের বিশ^স্ত সূত্রে জানা যায়। এ উপজেলা নির্বাচনে জনগণের রায়ে কয়রা উপজেলার কর্মপরিকল্পনা ও ভাগ্য নির্ধারণ হবে।

তবে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে ২ জন জোর প্রচার প্রচারণা চালাচ্ছে এর মধ্যে মোটর সাইকেল প্রতিক নিয়ে জিএম মোহসিন রেজা ও আনারস প্রতিক নিয়ে এসএম শফিকুল ইসমলাম এবং ঘোড়া প্রতিক নিয়ে এ্যাডঃ অনাদী সানা জনগণের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা নির্বাচিত হওয়ার জন্য জনগণকে বিভিন্ন ধরনের আশ^াস দিয়ে যাচ্ছে। জনগন আগামী ৯ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেঁছে নেবেন

প্রচারনায় ও কর্মী এবং সাধারণ মানুষের দ্বারগোড়ায় মোটর সাইকেল প্রতিক জিএম মোহসিন রেজা পৌছে গিয়ে শক্ত অবস্থানে আছে। আনারস প্রতীক এসএম শফিকুল ইসলাম জনগণের কাছে সুপরিচিত থাকলেও অসুস্থতার কারনে বেশ কিছু দিন হাসপাতালে থাকায় তার ছোট ভাইয়ের ফেসবুক আইডি দিয়ে নির্বাচনের প্রচারনা স্থগিত করেছিল। কারন হিসেবে লিখেছিল নির্বাচনের আগে তিনি এলাকায় ফিরতে পারবে না। পরবর্তীতে ঘূর্নিঝড় রেমেলের প্রভাবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় পুনরায় আরার প্রচারণা চালাচ্ছেন। এজন্য তিনি সবার কাছে পৌছাতে পারেন নি।
অপর দিকে নতুন প্রার্থী পরিচিত হতে জনগণের কাছে ঘোড়া প্রতিক নিয়ে এ্যাডঃ অনাদী সানা সমাদৃত।

কয়রা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনমত, সমর্থক, জনগণের মুখে মুখে ও সুখ দুঃখের সাথী হিসেবে মোটরসাইকেল প্রতিক জিএম মোহসিন রেজার নাম শোনা যাচ্ছে এবং যুবক, বৃদ্ধ এবং মহিলা মা বোনদের তথ্যমতে গণজোয়ার হিসেবে ভোটে অনেক এগিয়ে আছে। আমাদী ইউনিয়ন, বাগালী ইউনিয়ন, মহেশ^রীপুর ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন, কয়রা ইউনিয়ন, উত্তরবেদকাশি ইউনিয়ন, ও দক্ষিণবেদকাশি ইউনিয়নের সাধারণ মানুষের ভাষ্যমতে মোটরসাইকেল প্রতিক জিএম মোহসিন রেজা ভোটারদের দৃষ্টি কেড়ে নিয়েছে।
এক বৃদ্ধ ব্যক্তি প্রতিবেদককে বলেন, উপজেলায় এবার পরিবর্তন মুখ দেখব। নির্বাচন আসলে কত রকমের আশারবানী শুনায় কিন্তু নির্বাচন শেষ হলে হারিকেন জ¦ালিয়ে খুঁজে পাওয়া যায় না। অথবা নির্বাচিত হলে এদের কাছে চামচাদের কারনে দ্বারে কাছে যাওয়ার সুযোগ থাকে না। এজন্য পরিবর্তন মুখ খুজে নিয়ে নিজ নিজ দায়িত্ব নিয়ে প্রচারণা চালাচ্ছি।

কয়রা উপজেলায় ৭ টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৫ শত ৩৭ জন। যার মধ্যে পুরুষ ভোটর ৯০ হাজার ৩ শত ২০ জন, মহিলা ভোটার ৮৮ হাজার ২ শত ১৬ জন ও হিজড়া ভোটার ১ জন। ভোট কেন্দ্র ৬৭ টি। ১ নং আমাদী ইউনিয়নে ১১ টি কেন্দ্রে ৮৫ টি ভোট কক্ষে , মোট ভোটার রয়েছেন ৩০ হাজার ৬ শত ৫৫ জন তার মধ্যে পুরুষ ১৫ হাজার ৫ শত ৩৩ জন, মহিলা ১৫ হাজার ১ শত ২১ জন ও হিজড়া ভোটার ১ জন। ২ নং বাগালী ইউনিয়নে ১১ টি কেন্দ্রে ৮৯ টি ভোট কক্ষে ভোট ভোটার রয়েছেন, ৩২ হাজার ৪৬ জন তার মধ্যে পুরুষ ১৬ হাজার ৩ শত ১৮ জন, মহিলা ১৫ হাজার ৭ শত ২৮ জন। ৩ নং মহেশ^রীপুর ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ৭১ টি ভোট কক্ষ, মোট ভোটর ২৬ হাজার ৮ শত ৫৩ জন, তার মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন, মহিলা ১৩ হাজার ১ শত ৩ জন। ৪ নং মহারাজপুর ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ৭৬ টি ভোট কক্ষে,মোট ভোটার ২৮ হাজার ৪ শত ৬৫ জন , তার মধ্যে পুরুষ ১৪ হাজার ৩ শত ৩৬ জন, মহিলা ১৪ হাজার ১ শত ২৯ জন। ৫ নং কয়রা ইউনিয়নে ১৩ টি কেন্দ্রে ৮৬ টি ভোট কক্ষে, মোট ভোটর ৩১ হাজার ৪শত ৬২ জন , তার মধ্যে পুরুষ ১৫ হাজার ৬ শত ৯৪ জন, মহিলা ১৫ ৭ শত ৬৮ জন। ৬ নং উত্তরবেদকাশি ইউনিয়নে ৫ টি ভোট কেন্দ্রে ৩৮ টি ভোট কক্ষে, মোট ভোটার ১৩ হাজার ৫ শত ৬৭ জন , তার মধ্যে পুরুষ ৬ হাজার ৮ শত ৪১ জন, মহিলা ৬ হাজার ৭ শত ২৬ জন। দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৭ টি ভোট কেন্দ্রে ৪১ টি ভোট কক্ষে, মোট ভোটার ১৫ হাজার ৪ শত ৮৯ জন , তার মধ্যে পুরুষ ৭ হাজার ৮ শত ৪৮ জন, মহিলা ৭ হাজার ৬ শত ৪১ জন।
উপজেলা নির্বাচনের সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ জামান বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এাঁই আমাদের প্রত্যাশা।