Home খেলাধুলা টসে জিতে ফিল্ডিং নিল ভারত, ওপেনিংয়ে রোহিত-কোহলি!

টসে জিতে ফিল্ডিং নিল ভারত, ওপেনিংয়ে রোহিত-কোহলি!

17


স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করতে যাচ্ছে একবারের চ্যাম্পিয়ন ভারত। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভারত স্কোয়াডের উল্লেখযোগ্য দিক হচ্ছে এই ম্যাচের একাদশে রোহিত ছাড়া নেই নিয়মিত কোনো ওপেনার। বসানো হয়েছে যশস্বী জয়সোয়ালকে। তার মানে, রোহিতের সঙ্গে ইনিংস উদ্বোধনে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর হয়ে ওপেনিংয়ে খেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপর মাঝখানে ৭টি আসর কেটে গেলেও শিরোপার দেখা পায়নি শক্তিশালী দলটি। এবার তাই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা ভারতের। তাছাড়া এটিই হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির একসঙ্গে মাঠে নামা। তাই নিজেদের ‘শেষ টুর্নামেন্ট’ রাঙাতে চাইবেন তারা।

অন্যদিকে, আইসিসি টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে বলা হয় ‘বড় মাছ শিকারী’ হিসেবেই। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলকে হারিয়ে দিয়েছিল তারা। ২০১১ বিশ্বকাপে হারায় প্রতিবেশী ইংল্যান্ডকে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের বিপক্ষে হেরেই নকআউট পর্বের আশা ভেস্তে যায় দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। এবারও অঘটন ঘটানোর আশায় থাকবেন পল স্টার্লিংরা।

দুই দলের একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং ও মোহাম্মদ সিরাজ

আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল ও বেঞ্জামিন হোয়াইট