Home জাতীয় ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

23


খুলনাঞ্চল রিপোর্ট
কক্সবাজারের ঈদগাঁও এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ তৈয়বুল ইসলাম নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক তৈয়বুল ইসলাম উখিয়ার বালুখালীর পানবাজার এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন করেন।
বুধবার (৫ জুন) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহন কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

সিরাজুল মোস্তফা জানান, পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য তৈয়বুল ইসলাম অপেক্ষা করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ৮ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।