খবর বিজ্ঞপ্তি
আগামী ৭ জুন শুক্রবার ঐতিহাসিক ছয় দফা দিবস। দিবসটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।











































