Home জাতীয় শনিবার ২ কোটি ২২ লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

শনিবার ২ কোটি ২২ লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

22


ঢাকা অফিস।।

সারাদেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুদের আগামী শনিবার ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তবে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার কারণে ১ হাজার ২২৪ কেন্দ্রে পরে এই কর্মসূচি পরে পালন করা হবে।