Home আঞ্চলিক সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মশিউর জয়ী

সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মশিউর জয়ী

46


সাতক্ষীরা প্রতিনিধি।।

৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার সদরে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩১ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪২।

রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান, বেসরকারি ফলাফলে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের গোলাম মোরশেদ পেয়েছেন ১৬ হাজার ৮৫৯ ভোট, একই দলের সুশান্ত মণ্ডল পেয়েছেন ১৮ হাজার ২৬৯ ও যুবলীগের শেখ তামিম আহমেদ সোহাগ পেয়েছেন ৩ হাজার ১৪৮ ভোট।

তিনি আরও জানান, ৪ লাখ ৬ হাজার ভোটের মধ্যে ভোট পড়েছে ৯২ হাজার ৫১৪। প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ২৩।