Home আঞ্চলিক মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা শুক্রবার

মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা শুক্রবার

28


।। খবর বিজ্ঞপ্তি।।
আজ (২৪ মে) শুক্রবার বিকাল তিনটায় নগরীর অভিজাত ওয়েস্টার্ন ইন হোটেলে খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।


সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সভায় উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।


সভা সফল করতে মহানগর বিএনপির সকল যুগ্ম আহবায়ক ও সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।