Home আঞ্চলিক আশাশুনিতে নির্বাচনোত্তর সহিংসতায় ৭ আসামীসহ গ্রেফতার-৮

আশাশুনিতে নির্বাচনোত্তর সহিংসতায় ৭ আসামীসহ গ্রেফতার-৮

27

জ্বলেমিন হোসেন,আশাশুনি।।

আশাশুনিতে নির্বাচনোত্তর সহিংসতায় দ্বিতীয় দিন আরও ৭ আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, এসআই সাব্বির আহমেদ, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই মোঃ কবির হোসেন অভিযান চালিয়ে পিরোজপুর গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে মোঃ আনারুল ইসলাম সরদার, তুয়ারডাঙ্গা গ্রামের মোঃ আঃ আহাদ মোল্যার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় ১৮(৫)২৪ নং মামলা রুজু করা হয়েছে। পৃথক অভিযানে নওয়াপাড়া গ্রামের মোঃ হবি সরদারের ছেলে আইজুল সরদার, নূর হোসেন গাজীর ছেলে মিজার গাজী ওরফে মুত্তাজুল, খায়রুল মোড়লের ছেলে আবু মুছা মোড়ল, মৃত জোনাব গাজীর ছেলে রেজাউল গাজীকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় ১৯(৫)২৪ নং মামলা রুজু করা হয়। উত্তর একসরা গ্রামের ছলেমান গাজীর ছেলে কামাল গাজীকে গ্রেফতার করে ২০(৫)২৪ নং মামলা রুজ করা। এছাড়া সিআর পরোয়ানা-২৩৯/২৩ এর আসামী প্রতাপনগর গ্রামের আজগর সরদারের ছেলে আজাদুল ইসরামকে গ্রেফতার করা হয়।

আশাশুনির বিছট স্কুলের সামনে ফাটল

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙ্গন কুলের মানুষের মনে শঙ্কা বিরাজ করছে।

বিছট গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া খোলপেটুয়া নদীর ভাঙনের শিকার এখানকার পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ। গ্রামের বড় একটি অংশ ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানবার বেড়ী বাঁধে প্রতি বছর ভাঙ্গন লেগে থাকে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় কাজ করে আসছে। ভাঙন প্রতিরোধ ডাম্পিং এর কাজ করে গ্রামকে রক্ষার কাজ ইতিপূর্বে করা হয়েছে। কিন্তু বাঁধের কাছাকাছি দিয়ে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে হঠাৎ করে দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে ভাঙ্গন রক্ষায় উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপদের শঙ্কা করছে এলাকাবাসী।

সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মমিনুল হক ঘটনাস্থলে বৃহস্পতিবার ছুটে আসেন। ফাটলের ধরণ পর্যবেক্ষণ করে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের মাধ্যমে দ্রুত ভাঙন প্রতিরোধে ডাম্পিং এর কাজের আশ্বাস প্রদান করেন। এসময় সাংবাদিক তৌসিকে কাইফু উপস্থিত ছিলেন।

আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টায় আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

৪০ জন নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকের অংশ গ্রহণে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোঃ বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন।