রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
রামপাল উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও সৌহার্দ সম্প্রতি রক্ষার দাবীতে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় দীঘির পাড়ে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন চৌধুরী। তিনি জানান, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমরা মুসলমান ও হিন্দুরা মিলেমিশে এখানে বসবাস করছি। শত বছরের সৌহার্দ ও সম্প্রতি লালিত হয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছি। বিগত ৮ মে এর নির্বাচনকে ঘিরে একটি চক্রান্তকারী গোষ্ঠী বিষবাষ্প ছড়াছে। যারা বর্ণালী ঘোষ হত্যাকান্ড ঘটিয়ে এখোনো বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে।
এলাকার সবুজ শেখ, ইমরান শেখ গং অর্থের বিনিময়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। তাদের সাথে তিতাস-হাসিনা দম্পতি, রাজনগরের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা চিহ্নিত সন্ত্রাসী হানিফ শেখ, আলী শেখ এবং মোর্শেদ শেখকে দিয়ে হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন। ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জজয়কে পিটিয়ে গুরুতর জখম করেছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। তিনি শান্তি রক্ষার স্বার্থে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় এমপি ও প্রশাসনের হস্তক্ষেপসহ সুদৃষ্টি কামনা করেন। গত ইং ১৩ মে ৫ নং ওয়ার্ডে সংখ্যালঘুদের ব্যবহার করে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কোন ঘটনাই ঘটেনি। সংবাদ সম্মেলনে রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন, যুব নেতা বদরুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন











































