Home আঞ্চলিক তালায় জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

তালায় জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

43


ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালায় জমে উঠেছে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন। ২১ মে ২য় ধাপে’র নির্বচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মুখোরিত হয়ে উঠছে পুরো উপজেলা। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচনী মাঠে আওয়ামীলীগ ও তার শরীকদলের একাধিক প্রার্থীকে প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে। এবার উপজেলা চেয়াম্যান পদে লড়ছে ৭ জন। উপজেলা ভাইস চেয়াম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছে ২ জন।

তালা উপজেলার ১২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২শ৩৪ জন। এর মধ্যে ১ লক্ষ ৩৪ হাজার ১শ ৮১ জন পুরুষ ভোটার ও ১লাখ ৩২হাজার ৫২ জন মহিলা ভোটার আর হিজরা ভোটারের সংখ্যা ১ জন। এদিকে সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীক না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের হাট-বাজার ও চা স্টলগুলোতে চলছে নির্বাচনী আলাপচারিতা। ভোটাররা মনে করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠ নির্বাচন হলে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে।
আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়ছে তালা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, চিংড়ী মাছ প্রতিক নিয়ে লড়ছে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, ঘোড়া প্রতিক নিয়ে লড়ছে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস,এম নজরুল ইসলাম, দোয়াত কলম প্রতিক নিয়ে লড়ছে খেশরা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, মোটরসাইকেল প্রতিক নিয়ে লড়ছে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গোলদার আতাউর রহমান, হেলিকাপ্টার প্রতিক নিয়ে লড়ছে সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ^জিৎ সাধু, আনারস প্রতিক নিয়ে লড়ছে প্রভাষক আব্দুল মালেক।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিক নিয়ে লড়ছে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার, মাইক প্রতিক নিয়ে লড়ছে তালা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, টিয়া পাখি প্রতিক নিয়ে লড়ছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নাজমুল হুদা পলাশ, টিউবওয়েল প্রতিক নিয়ে লড়ছে তালা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উড়োজাহাজ প্রতিক নিয়ে লড়ছে কাজী লিয়াকত ও চশমা প্রতিক নিয়ে লড়ছে ববলুর রহমান।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তালা উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভিন পাপড়ী কলস প্রতিক নিয়ে, ফুটবল প্রতিক নিয়ে লড়ছে সাবেক মহিলা ভাইস চেয়াম্যান মুসতারী সুলতানা পুতুল।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় তিনটি পদেই আওয়ামীলীগ ও তার শরীকদলের একাধিক প্রার্থীর প্রচারণা দেখা গেলেও নির্বাচনী মাঠে নেই বিএনপি বা বিরোধী দলের প্রার্থীরা।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টাণিং অফিসার অফিয়া শারমিন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ট ভাবে সম্পন্ন করার লক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।