স্পোর্টস ডেস্ক
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে হায়দরাবাদকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।
চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করেছে চেন্নাই। ম্যাচটিতে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস উপহার দিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ।
রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আজিঙ্কা রাহানে ও রুতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে ভালো শুরুর পরও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি রাহানে।
ইনিংসের ভুবেনশ্বর কুমারের বলে শাহবাজের তালুবন্দী হন রাহানে। আউট হওয়ার আগে ১২ বলে ৯ করেন এ ডানহাতি।
পরে উইকেটে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে চেন্নাই রানের চাকা সচল রাখেন রুতুরাজ। এ দুজনের ব্যাট থেকে ১০৭ রান। তবে ফিফটি (৫২) করে মিচেল সাজঘরে ফিরলে ভেঙে যায় তাদের এ জুটি।
এরপর বাইশ গজে আসেন শিবম দুবে। তার সঙ্গেও জুটি গড়েন রুতুরাজ। এ জুটির ব্যাট থেকে আসে ৭৪ রান। দলকে এগিয়ে নিলেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন চেন্নাই অধিনায়ক। ৯৮ করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
শেষ পর্যন্ত দুবের অপরাজিত ৩৯ রানে ভর করে চেন্নাইয়ের ইনিংস থামে ২১৩ রানে। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ভুবেনশ্বর, নাটারাজন ও উনাদকাদ।











































