Home খেলাধুলা বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল

বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল

8


 ক্রীড়া প্রতিবেদক।।

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে আজ বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ৩ মে থেকে শুরু হবে টি-২০ সিরিজ।

ঢাকায় পৌঁছে সেখান থেকেই সরাসরি চট্টগ্রামে উড়ে যায় জিম্বাবুয়ে দল। বন্দর নগরী চট্টগ্রামে ৩, ৫ এবং ৭ মে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় ১০ ও ১২ মে সিরিজের শেষ ২ ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশের ১৭ সদস্যের প্রাথমিক দলটি তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন শেষ করেছে।

সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে ঢাকায় ফিরবেন।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।