Home Uncategorized হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক রিলিজের চেষ্টা!

হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক রিলিজের চেষ্টা!

28


স্টাফ রিপোর্টার।।
খুলনার বটিয়াঘাটায় স্বামীর নির্যাতনে আহত ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জোরপূর্বক হাসপাতাল থেকে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গৃহবধূ সামিনার স্বামী ফয়সাল শনিবার দুপুরে হাসপাতাল থেকে জোরপূর্বক রিলিজ করে নেওয়ার চেষ্টা করে। পরে হাসপাতালের চিকিৎসক ও রোগীর স্বজনরা বাধা দেওয়ায় ফয়সাল সেখান থেকে পালিয়ে যায়।

নির্যাতিত সামিনার মা সেলিনা বেগম জানান, যৌতুকের জন্য তার জামাই ফয়সাল তাকে প্রায়ই মারধার করত। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে আমার জামাই ফয়সাল তার সহযোগীদের নিয়ে হাসপাতাল থেকে আমার মেয়েকে জোরপূর্বক রিলিজ করে নেওয়ার চেষ্টা চালায়। শনিবার দুপুরে সে আবারও হাসপাতালে প্রসূতি বিভাগে এসে আমার মেয়েকে জোরপূর্বক নেওয়ার চেষ্টা চালায়। আমার আশঙ্কা হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে সে আমার মেয়েকে মেরে না ফেলে। বর্তমানে আমি ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছি। তিনি জানান, ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে জামাই ফয়সাল। বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলার চক্রাখালী আশিকনগর এলাকার বাসিন্দা ফয়সাল প্রায়ই মারধর করত।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার এসআই মনির বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা মেয়েটির সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছি।