Home খেলাধুলা ‘ইরানের মিসাইল থেকে বাঁচতে প্লেনের পথ পরিবর্তন করা হয়’

‘ইরানের মিসাইল থেকে বাঁচতে প্লেনের পথ পরিবর্তন করা হয়’

45


স্পোর্টস ডেস্ক

ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে আজ রবিবার ভোর রাতে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান।

নজিরবিহীন এ হামলায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেরুজালেম ও তেলআবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন।

এ ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। এই তারকা দাবি করেন, ইরানের মিসাইল থেকে বাঁচতে তার প্লেনের পথ পরিবর্তন করতে হয় ও নতুন করে জ্বালানি সরবরাহ করা হয়েছিল।

পিটারসেন চলমান আইপিএলে ধারাভাষ্যের দায়িত্বে আছেন। তিনি ভারতের শহর মুম্বাইয়ে উড়ে যাওয়ার সময় এই ঘটনায় ঘটেছে বলে জানিয়েছেন। যেখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস লড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটারসেন লিখেন, ‘এবারই প্রথম। গত রাতে আমাদের প্লেনকে ফেরত যেতে হয়েছিল ও জ্বালানি নিতে হয়েছিল। ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতেই পথ পরিবর্তন করতে হয়। ভয়ঙ্কর!!! যাইহোক, মুম্বাইয়ের ওয়াংখেড়ে। আমার প্রিয় ক্রিকেট গ্রাউন্ড।’