স্পোর্টস ডেস্ক
সূর্যোদয়ের সঙ্গে সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে বরণ করে নিল দেশবাসী। আজ রবিবার রাজধানীর রমনার বটমূলে প্রভাতি আয়োজনের পাশাপাশি দেশব্যাপী ছিল বৈশাখের আয়োজন।
বৈশাখ উপলক্ষে দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানও শামিল হয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে গতকাল সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’
সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গেই পালন করেছেন পবিত্র ঈদুল ফিতর। এর আগে শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্ট খেলেই পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ পালন করেছিলেন টাইগার এই অলারাউন্ডার।









































