Home খেলাধুলা দাবার কোটে এ আরেক মেসি

দাবার কোটে এ আরেক মেসি

39

স্পোর্টস ডেস্ক।।
কতইবা বয়স হবে ওর। বড় জোর নয় বছর! এই বয়সেই দাবার মেসি হয়ে উঠেছে সে। ইতিহাসের সবচেয়ে কম বয়সি দাবাড়ু হিসাবে ফস্তিনো ওরো পেয়েছে আন্তর্জাতিক মাস্টারের নর্ম।

আর্জেন্টিনার এই বিস্ময়বালক ইতোমধ্যে সেদেশের মিডিয়ার মধ্যমণি হয়ে উঠেছে। ‘মেসি অব চেস’ কিংবা ‘দাবার মেসি’ খ্যাত ফস্তিনো গত বছর জুনে ২৩০০ র‌্যাংকিং অতিক্রম করে সংবাদের শিরোনাম হয়।

সম্প্রতি এক অনলাইন টুর্নামেন্টে নিজের প্রিয় দাবাড়ু বিশ্বের এক নম্বর কার্লসেনকে হারিয়েছে ফস্তিনো। বার্ষিক এই অনলাইন টুর্নামেন্টের নাম ‘দ্য বুলেট ব্রল’। এমন নাম বলেই চাল দিতে হয় দ্রুতগতিতে। কার্লসেনের ভুলের সুযোগে কিস্তিমাত করে ফস্তিনো।